shono
Advertisement
High Court

বাড়ির কোন অংশ বেআইনি? লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের অবৈধ নির্মাণ কতটা? ৭ দিনের মধ্যে পুরসভার জবাব তলব হাই কোর্টের

অভিষেকের বাড়ি ও লিপস অ্যান্ড বাউন্সের অবৈধ নির্মাণ নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হয়। বুধবার মামলাটি শুনানির জন্য ওঠে বিচারপতি স্মিতা দাস দের এজলাসে।
Published By: Subhankar PatraPosted: 07:53 PM Jun 03, 2026Updated: 09:03 PM Jun 03, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কোন কোন অংশ বেআইনি? কতটা বিচ্যুতি রয়েছে? অভিষেকের বাড়ি ও লিপ্‌স অ্যান্ড বাউন্ডসে'র সম্পত্তির অবৈধ অংশ কতটা? আগামী ৭ দিনের মধ্যে সেই তথ্য জমা দিতে হবে পুরসভাকে। এমনটা নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি স্মিতা দাস দে। ৪ সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি।

Advertisement

অভিষেকের বাড়ি ও লিপস অ্যান্ড বাউন্সের অবৈধ নির্মাণ নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হয়। বুধবার মামলাটি শুনানির জন্য ওঠে বিচারপতি স্মিতা দাস দের এজলাসে। অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়ির কোথায় কোথায় বিচ্যুতি? সম্পত্তির কোন অংশে? কত অংশ বিচ্যুতি? লিপস অ্যান্ড বাউন্স সম্পত্তির অবৈধ অংশ বা কোথায়? সমস্ত তথ্য কলকাতা পুরসভাকে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই সময়কালে কলকাতা পুরসভা বেআইনি নির্মাণ সংক্রান্ত অন্যান্য পদক্ষেপ নিতে পারবেন বলে পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি।

উল্লেখ্য, পুরসভার তরফে জানা যায়, হরিশ মুখার্জী রোডের শান্তিনিকেতন, ভবানীপুর বিধানসভার ৭৩ নম্বর ওয়ার্ডের ১২১, কালীঘাট রোড এবং ১৮৮এ হরিশ মুখার্জি রোডের বাড়ি, কলকাতার ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে অবৈধ নির্মাণ সংক্রান্ত নোটিস দেওয়া হয়। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি বৈধ, এই দাবি করে পুরসভার নোটিস খারিজের আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেকের বাবা-মা অমিত বন্দ্যোপাধ্যায় ও লতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা জানান, তাঁদের ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি বৈধভাবে নির্মিত। সেই মামলার শুনানিতেই এই নির্দেশ বিচারপতি স্মিতা দাস দের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement