shono
Advertisement

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করায় যুবককে ছুরির কোপ, চাঞ্চল্য বেহালায়

হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আহত যুবক। The post স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করায় যুবককে ছুরির কোপ, চাঞ্চল্য বেহালায় appeared first on Sangbad Pratidin.
Posted: 04:08 PM Apr 16, 2018Updated: 06:18 PM Dec 03, 2018

অর্ণব আইচ: স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করেছিলেন। এর মাশুল দিতে হল যুবককে। ছুরি দিয়ে তাঁকে কোপাল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বেহালার ক্যানেল রোড এলাকায়। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আহত যুবক। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় গৃহবধূ রুবি দেবীকে প্রায়ই উত্যক্ত করত অভিযুক্ত বাবু সাহেব ঝা। রাস্তায় বেরলেই অশালীন ভাষায় তাঁকে লক্ষ্য করে গালিগালাজ করা হত, হেনস্থা করা হত তাঁকে। রবিবার রাতে স্বামী বিনোদ কুমার সাউয়ের সঙ্গে ছিলেন রুবি দেবী। সেই সময়ও তাঁর সঙ্গে খারাপ আচরণ করে বাবু। স্ত্রীর অপমানের প্রতিবাদ জানান বিনোদ। দুই পক্ষের মধ্যে বচসা বেধে যায়। বিষয়টি হাতাহাতির পর্যায় পৌঁছে যায়। এরই মধ্যে বিনোদের পেটে ছুরি ঢুকিয়ে দেয় বাবু। রক্তাক্ত অবস্থায় মাটিত লুটিয়ে পড়েন বিনোদ।

[পূর্ব ভারতে প্রথমবার হার্ট প্রতিস্থাপন সরকারি হাসপাতালে, পথ দেখাচ্ছে পিজি]

প্রায় সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। বিনোদকে হাসপাতালে ভরতি করা হয়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এলে অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই অভিযুক্ত বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। বিনোদ শাহ এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত বাবু এর আগে এমন কোনও অপরাধ করেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। খুব শিগগিরিই তাঁকে আদালতে তোলা হবে।

এমনিতেই কাঠুয়া ধর্ষণ কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। ঘটনার বর্বরতায় গোটা দেশ প্রতিবাদে মুখর হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়াতেও উঠেছে #JusticeForAasifa, #JusticeForOurChild-র মতো স্লোগান। এমন পরিস্থিতিতে শহরে শ্লীলতাহানির ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

[বৈশাখের শুরুতে স্বমেজাজে গরম, সকাল থেকেই পুড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ]

The post স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করায় যুবককে ছুরির কোপ, চাঞ্চল্য বেহালায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার