shono
Advertisement
Kolkata police

কলকাতায় ২০ লক্ষ টাকা ছিনতাই, এক রাতেই কিনারা পুলিশের

ধৃতের কাছ থেকে ১ লক্ষ ১৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। বাকি টাকার খোঁজে এখনও চলছে তল্লাশি।
Published By: Sayani SenPosted: 09:19 PM Jul 30, 2026Updated: 09:32 PM Jul 30, 2026

সন্ধ্যার কলকাতার ব্যস্ত রাস্তা। গাড়িতে বসে ব্যবসায়িক আর্থিক লেনদেন করছিলেন এক ব্যক্তি। সেই সময়ে গাড়ির দরজা খুলে ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় যুবক। চিৎকার চেঁচামেচি করেও লাভ হয়নি কিছুই। তাই বাধ্য হয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। অভিযোগ দায়ের করার মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে ঘটনার কিনারা করল নারকেলডাঙা থানার পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

ওই ব্যক্তি ছাপাখানার ব্যবসায়ী। মঙ্গলবার সন্ধ্যায় গাড়ি নিয়ে ব্যবসায়িক লেনদেন করছিলেন তিনি। তাঁর ব্যাগে ছিল ২০ লক্ষ টাকা। ওই ব্যক্তির দাবি, ক্যানাল ইস্ট রোডে গাড়ির দরজা খুলে ব্যাগটি ছিনতাই হয়ে যায়। তড়িঘড়ি পুলিশের কাছে যান ব্যবসায়ী। নারকেলডাঙা থানায় ঘটনার অভিযোগ দায়ের করেন। সঙ্গে সঙ্গে শুরু হয় তদন্ত। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা।

এরপরই পুলিশ হানা দেয় হাওড়ার ব্যাঁটরায়। সেখানে তল্লাশি চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম দেবর্ষি মুখোপাধ্যায়। জানা গিয়েছে, এই যুবকটি সেদিন ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই করে পালায়। তার কাছ থেকে ১ লক্ষ ১৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। বাকি টাকার খোঁজে এখনও চলছে তল্লাশি। ওই যুবককে জেরা করে আরও তথ্য সামনে আসবে বলেই আশা তদন্তকারীদের। এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখা হবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement