shono
Advertisement

Breaking News

পুজো মণ্ডপে প্রথমবার পি সি সরকারের ম্যাজিক দেখবে কলকাতা! তুঙ্গে প্রস্তুতি

উল্লেখ্য, প্রথমবার সিনিয়র পি সি সরকার শহরের কোনও দুর্গাপুজোর সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন বলে জানা গিয়েছে।
Published By: Arpita MondalPosted: 09:56 PM Jul 15, 2026Updated: 10:39 PM Jul 15, 2026

কথায় বলে রথের রশিতে টান পড়লেই দুর্গা আসে। রাত পোহালেই রথযাত্রা, শুরু দুর্গাপুজোর কাউন্টডাউন। এবার বদলের বাংলায় প্রথম পুজো। বরাবরই পুজোতে চমক দেয় তিলোত্তমা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। নতুন নতুন থিম ভাবনায় মণ্ডপসজ্জার পরিকল্পনা উত্তর থেকে দক্ষিণের ক্লাবগুলির। তবে এবারের দুর্গাপুজোয় শহরবাসীকে কার্যত সবচেয়ে বড় চমক দিতে চলেছে উত্তর কলকাতার শ্যাম স্কোয়্যার। কারণ পুজোর সঙ্গে প্রথমবার জুড়বে পি সি সরকারের ম্যাজিকের মায়াজাল!

Advertisement

শ্যাম স্কোয়্যারের পুজো উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের পাড়ার পুজো। বর্তমানে তিনি নিউ আলিপুরের বাসিন্দা হলেও তাঁর আদি বাড়ি সেখানেই। ছোট থেকে সেখানেই বড় হয়েছেন তপন শিকদারের ভাইপো সৌরভ।

হ্যাঁ, ঠিকই পড়েছেন। শ্যাম স্কোয়্যারে এবার বিশেষ আকর্ষণ খোদ জাদুসম্রাট পি সি সরকার। নিজের মায়াজালে যেভাবে দর্শকদের আকৃষ্ট করেন তিনি, এবার সেই অনুভূতিই হবে এই পুজোয় পা রাখলে। আসলে এর আগে কখনও আস্ত মেট্রো রেলের থিম কিংবা পুজোর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাকে জুড়ে চমকে দিয়েছেন শিল্পী সুবল পাল। এবার তাঁর সৃজনে জাদুসম্রাটের ছোঁয়া। ইতিমধ্যেই পি সি সরকার এবং তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছেন উদ্যোক্তা এবং শিল্পী সুবল পাল। এহেন উদ্যোগে আপ্লুত ম্যাজিকের মহারাজ। পুজোয় সবরকম সহযোগিতার কথা জানিয়েছেন তিনি। রথযাত্রার সকালেই খুঁটিপুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর সূচনা হবে শ্যাম স্কোয়্যারে। সেই শুভারম্ভে উপস্থিত থাকার কথা জুনিয়র পি সি সরকার-সহ পরিবারের সদস্যদেরও। 

প্রসঙ্গত, শ্যাম স্কোয়্যারের পুজো উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের পাড়ার পুজো। বর্তমানে তিনি নিউ আলিপুরের বাসিন্দা হলেও তাঁর আদি বাড়ি সেখানেই। ছোট থেকে সেখানেই বড় হয়েছেন তপন শিকদারের ভাইপো সৌরভ। বিধায়কের ছেলেবেলার সঙ্গে এই পুজোর নানা স্মৃতি জড়িয়ে আজও। বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে এই পুজো এবার 'ম্যাজিক' দেখাবে শহরবাসীকে! সৌরভ শিকদারের কথায়, "এবার দুর্গাপুজোর মানচিত্রে বিশেষ জায়গা করে নেবে শ্যাম স্কোয়্যার। যা অন্য কোনও পুজো ভাবতে পারেনি, সেটাই এবার আমরা করে দেখাব।" শোনা যাচ্ছে, ম্যাজিকে যে সমস্ত সরঞ্জাম ব্যবহার করেন পি সি সরকার, সেসব চাক্ষুস করারও নাকি সুযোগ পাবেন দর্শনার্থীরা। এমন খবর বাঙালির পুজো উন্মাদনাকে যে দ্বিগুণ করে দেবে, তা বলার অপেক্ষা রাখে না। সবমিলিয়ে পালাবদলের বঙ্গে রথযাত্রাতেই ঢাকে কাঠি পড়তে চলেছে শ্যাম স্ক্যোয়ারের পুজোয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement