shono
Advertisement

Breaking News

Kunal Ghosh

ওয়াই চ্যানেলে ধর্না কর্মসূচিতে অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে দিলেন মমতা

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রবল গরমের কারণেই এই ঘটনা।
Published By: Tiyasha SarkarPosted: 06:08 PM Jun 02, 2026Updated: 07:44 PM Jun 02, 2026

ওয়াই চ্যানেলে  মমতা বন্দ্য়োপাধ্যায়ের ডাকা ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর মাথায় হাত বুলিয়ে দেখা গেল দলনেত্রীকে। আপাতত খানিকটা সুস্থ কুণাল। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে কি না, তা এখনও ঠিক হয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রবল গরমের কারণেই এই ঘটনা।

Advertisement

সুদিনে সকলে ঘিরে থাকলেও আজ, দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত একা। বৈঠক হোক বা কর্মসূচি, হাতে গোনা কয়েকজন ছাড়া পাশে নেই কেউ। বিপদের বন্ধুদের তালিকায় রয়েছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তিনি দলের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে বারবার সরব হলেও বিপদে সরে যাননি। মঙ্গলবার সকালেই কালীঘাটে ছুটে গিয়েছিলেন তিনি। দীর্ঘক্ষণ ওয়াই চ্যানেলের কর্মসূচি নিয়ে বৈঠক করেন। তারপর যান রানি রাসমণি রোডে। এরপর বিধানসভায় ‘প্রধান বিরোধী’র তকমা এবং দলের অস্তিত্ব ধরে রাখতে মঙ্গলবার দুপুরে চিঠি হাতে বিধানসভায় হাজির কুণাল। সেখান থেকে যান ওয়াই চ্যানেলে মমতার ধর্নাস্থলে। 

সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন কুণাল। সহযোদ্ধারা বিষয়টা বুঝতে পেরেই তাঁকে শুইয়ে দেওয়ার ব্যবস্থা করেন। হাতের কাছে যা ছিল, তা দিয়ে তা দিয়েই হাওয়া করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মাথায় হাত বুলিয়েও দেন। কিছুক্ষণ পর খানিকটা সুস্থ বোধ করেন কুণাল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রবল গরমের মাঝে দিনভর দৌড়ঝাঁপ করার কারণেই অসুস্থ হয়ে পড়েছেন বিধায়ক। তবে আপাতত স্থিতিশীল তিনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement