shono
Advertisement
Left Front

ভোটের লড়াই, পথের লড়াই! পুরনির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে বড় কর্মসূচি বামেদের

নতুন করে আন্দোলনে নামছে সিপিএম-সহ বামপন্থী দলগুলি।
Published By: Sucheta SenguptaPosted: 09:17 AM Sep 01, 2026Updated: 09:17 AM Sep 01, 2026

নভেম্বরে শেষে বা ডিসেম্বরের প্রথমে কলকাতা ও হাওড়া পুরনিগমের ভোট হওয়ার সম্ভাবনা। তার আগে ভোটার তালিকা নিয়ে বড়সড় আন্দোলনের পথে বামেরা। যোগ্য ব্যক্তিদের ভোটার তালিকায় নথিভুক্ত করার দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ঘেরাওয়ের ডাক দিতে চলেছে সিপিএম-সহ বামপন্থী দলগুলি। যদিও কর্মসূচির দিনক্ষণ এখনও জানা যায়নি। এবিষয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে তা ঠিক করবে বলে খবর বাম দলগুলির তরফে।

Advertisement

ছাব্বিশের নির্বাচনের আগে এসআইআরে বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সময় নাম বাদ পড়া প্রায় ২৯ লক্ষ মানুষের ভাগ্য ঝুলে রয়েছে ট্রাইব্যুনালে। ইতিমধ্যেই সাড়ে সাত লক্ষ মানুষ ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছে। বাম দলগুলির অভিযোগ, সম্পূর্ণ যান্ত্রিক এবং অপরিকল্পিতভাবে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই 'জনবিরোধী' পদক্ষেপের বিরুদ্ধেই এবার সরাসরি জবাবদিহি চাইতে ময়দানে নামছে বামফ্রন্ট।

ছাব্বিশের নির্বাচনের আগে এসআইআরে বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সময় নাম বাদ পড়া প্রায় ২৯ লক্ষ মানুষের ভাগ্য ঝুলে রয়েছে ট্রাইব্যুনালে। ইতিমধ্যেই সাড়ে সাত লক্ষ মানুষ ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছে। বাম দলগুলির অভিযোগ, সম্পূর্ণ যান্ত্রিক এবং অপরিকল্পিতভাবে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই 'জনবিরোধী' পদক্ষেপের বিরুদ্ধেই এবার সরাসরি জবাবদিহি চাইতে ময়দানে নামছে বামফ্রন্ট। অনেকের মতে, ছাব্বিশের ভোটে শূন্যের গেরো কাটিয়ে ফেলা লালপার্টি কলকাতা, হাওড়ার পুরভোটেও নিজেদের লড়াই পুরোদমে জারি রাখতে চায়, তাই এই আন্দোলন।

সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত একটি মামলায় নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে চাঞ্চল্যকর চিত্র সামনে এসেছে। শীর্ষ আদালতে আইনজীবী জানান, প্রমাণ-সহ আবেদন করার পর সিংহভাগ ক্ষেত্রেই ভোটার তালিকায় নিজেদের নাম পুনরুদ্ধার করতে পেরেছেন সাধারণ মানুষ। এই বাস্তবতায় বাদ পড়া ভোটারদের আবেদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত নিষ্পত্তির পক্ষে সওয়াল করেছে দেশের শীর্ষ আদালত। নির্বাচন কমিশন দেশজুড়ে মৃত বা স্থানান্তরিত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে এই বিশেষ অভিযান চালালেও, বাংলায় এই প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। আসন্ন স্থানীয় নির্বাচনগুলির আগে প্রশাসনের এই পদক্ষেপ বিরোধীরা নিজেদের বড় হাতিয়ার করার চেষ্টা করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement