shono
Advertisement
Mamata Banerjee

'পাশে ছিলাম, আছি, থাকব', আন্তর্জাতিক হকার দিবসে বাংলার উচ্ছেদ নিয়ে সরব মমতা

বাংলার একাধিক রেল স্টেশন এলাকা-সহ একাধিক জায়গায় হকার উচ্ছেদ অভিযান চলছে। হাওড়া স্টেশনের বাইরে দিন কয়েক আগেই বুলডোজার নামিয়ে হকার উচ্ছেদ করা হয়েছে। শিয়ালদহ স্টেশনের ভিতরে হকারদের তুলে দেওয়া হয়েছে।
Published By: Suhrid DasPosted: 07:14 PM May 26, 2026Updated: 07:14 PM May 26, 2026

বাংলার একাধিক রেল স্টেশন এলাকা-সহ একাধিক জায়গায় হকার উচ্ছেদ অভিযান চলছে। হাওড়া স্টেশনের বাইরে দিন কয়েক আগেই বুলডোজার নামিয়ে হকার উচ্ছেদ করা হয়েছে। শিয়ালদহ স্টেশনের ভিতরে হকারদের তুলে দেওয়া হয়েছে। হকার উচ্ছেদ ইস্যুতে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আন্তর্জাতিক হকার দিবস। সেই ইস্যুতে বার্তা দিয়েছেন মমতা। এক্স হ্যান্ডেলে বার্তায় বাংলার উচ্ছেদ নিয়ে প্রতিবাদ করে হকারদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

Advertisement

এদিন মমতা লিখেছেন, "যেভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই বিজেপি সরকার হকারদের উপর অত্যাচার চালাচ্ছে, উচ্ছেদ করছে, তাদের দোকান ভেঙে দিচ্ছে, তাদের চোখের জলকে তোয়াক্কা না করে তাদের পথে বসাচ্ছে সেটা দেখে আমি বিস্মিত, ক্রুদ্ধ, মর্মাহত। অত্যাচারীরা এর জবাব নিশ্চয়ই পাবে। আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব।" তিনি আরও লিখেছেন, "হকার অর্থনীতির বাস্তব চিত্র। রাস্তার হকাররা হলেন একেবারে তৃণমূল স্তরের অর্থনীতির প্রতীক। তাঁরা একদিকে যেমন বড় মাপের উৎপাদন ব্যবস্থার সাথে সাধারণ মানুষের দৈনিক চাহিদার যোগসূত্র তৈরি করেন, অন্যদিকে ঠিক তেমনই অত্যন্ত সুলভ মূল্যে জরুরি পণ্যসামগ্রী মানুষের দোরগোড়ায় পৌঁছে দেন। তবে এই ব্যবস্থার টিকে থাকা এবং নগর পরিকল্পনার মধ্যে সবসময়ই একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে হয়।" 

বুধবার ভোট পরবর্তী হিংসা ও হকার উচ্ছেদের প্রতিবাদে বিধানসভায় ধরনায় বসেছিলেন তৃণমূলের বিধায়করা। দলনেত্রীর নির্দেশ মতো বৃহস্পতিবার হাওড়া, শিয়ালদহ ও বালিগঞ্জে হকার উচ্ছেদের প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা ছিল। সেই মতোই দলের ‘ওবিডিয়েন্ট’ ৩ বিধায়ক শিয়ালদহে প্লাস্টিকের ত্রিপল পেতে চোঙ হাতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। জনাকয়েক কর্মী নিয়ে এদিন বিক্ষোভ কর্মসূচিতে দেখা গেল বিধায়ক কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্রকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement