shono
Advertisement

হিন্দুত্বের অপমান করছে বিজেপি, ২১-এর সভা থেকে তীব্র আক্রমণ মমতার

'তালিবানি হিন্দুত্বকে প্রশ্রয় দিচ্ছে বিজেপি।' The post হিন্দুত্বের অপমান করছে বিজেপি, ২১-এর সভা থেকে তীব্র আক্রমণ মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 03:23 PM Jul 21, 2018Updated: 04:27 PM Jul 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির সবচেয়ে বড় অভিযোগ সম্ভবত সংখ্যালঘু তোষণ। অনেক সময় ব্যক্তিগত আক্রমণেরও শিকার হতে হয়েছে তৃণমূলনেত্রীকে। বিরোধীদের কেউ কেউ প্রশ্ন তুলেছে তাঁর ধর্ম নিয়েও। কিন্তু মমতা নিজে বারবার সওয়াল করেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে। ব্যতিক্রম হল না শহিদ দিবসের মঞ্চও। বিরোধীদের ব্যক্তি আক্রমণের জবাবে মমতার পালটা প্রশ্ন, “আমি কি হিন্দু নই? হিন্দুত্ব কী ওদের কাছে শিখতে হবে?”

Advertisement

[একুশের মঞ্চে মমতার অঙ্গীকার, লোকসভায় চাই ৪২-এ বিয়াল্লিশ]

একদিকে যেমন সম্প্রীতির বার্তা দিলেন তৃণমূলনেত্রী অন্যদিকে তেমনি রাজ্যে ধর্মের নামে হিংসা ছড়ানোর অভিযোগে বারবর বিঁধলেন বিজেপিকে। মমতার দাবি, “বিজেপি হিন্দুত্বকে অপমান করছে। ওদের হিন্দুত্ব তলোয়ারের হিন্দুত্ব, ওদের হিন্দুত্ব বন্দুকের হিন্দুত্ব, ওরা জ্বালিয়ে দেওয়ার হিন্দু, পুড়িয়ে দেওয়ার হিন্দু, বিজেপির হিন্দুত্ব হিংসা ছড়ানোর হিন্দুত্ব, এটা হিন্দুত্ব নয়, হিন্দুত্বকে অপমান করা।” তৃণমূলনেত্রী বলেন, “বিজেপি যে হিন্দুত্বের কথা বলে তা আসল হিন্দুত্ব নয়, আমাদের হিন্দুত্ব আসল হিন্দুত্ব, বিবেকানন্দের হিন্দুত্ব আসল হিন্দুত্ব।” মুখ্যমন্ত্রীর মতে হিন্দুত্ব একতা শেখায়, বিভাজন নয়। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে একদিকে যেমন বারবার উঠে এসেছে নজরুল ইসলাম, বিবেকানন্দের বাণী। অন্যদিকে তেমনি বিজেপি আরএসএসকে একহাত নিয়েছেন মমতা। নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো। মমতা বলেন, “ক্ষমতা দখল করে অনেকে নিজেদের হিটলার, মুসোলিনির মতো বড় বড় সম্রাট ভাবতে শুরু করেছেন।” মমতার সাফ কথা, “দাঙ্গা করে যাদের হাতে রক্ত লেগে আছে তারা জ্ঞান দিতে আসে, সেই জ্ঞান আমরা শুনব না।” মমতার স্পষ্ট কথা, “তালিবানি হিন্দুত্বকে নিয়ন্ত্রণ করুন নাহলে মানুষ আপনাদের শাস্তি দেবে।তালিবানি সরকারের পতন হবেই।”

[গণপিটুনি ইস্যুতে একুশের মঞ্চে বিজেপিকে তুলোধোনা মমতার]

গতকাল সংসদে রাহুল গান্ধী বিজেপিকে হিন্দুত্বের পাঠ দেওয়ার চেষ্টা করেছিলেন। বোঝানোর চেষ্টা করেছিলেন হিন্দুত্ব মানে উদারতা। তাতে অবশ্য খুব একটা লাভ হয়নি। এদিন রাহুলের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, মমতার তালিবানি হিন্দুত্ব মন্তব্যে সাম্প্রদায়িক মেরুকরণের গন্ধ পাচ্ছে বিজেপি।

The post হিন্দুত্বের অপমান করছে বিজেপি, ২১-এর সভা থেকে তীব্র আক্রমণ মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement