shono
Advertisement
Mamata Banerjee

হেঁটে অসুস্থ অভিষেককে দেখতে বাড়িতে গেলেন মমতা, এখন কেমন আছেন সাংসদ?

সোনারপুরে ডিম হামলার জেরে অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে ভর্তির চেষ্টা করা হলেও চোট গুরুতর না হওয়ায় লাভ হয়নি।
Published By: Tiyasha SarkarPosted: 06:30 PM May 31, 2026Updated: 07:09 PM May 31, 2026

সোনারপুরে ডিম হামলার জেরে অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে ভর্তির চেষ্টা করা হলেও চোট গুরুতর না হওয়ায় লাভ হয়নি। বর্তমানে বাড়িতেই চিকিৎসকের অধীনে রয়েছেন তিনি। চলছে স্যালাইন ও ওষুধ। রবিবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে হেঁটেই অভিষেককে দেখতে তাঁর বাড়িতে গেলেন তিনি। খোঁজ নিলেন শারীরিক অবস্থার। 

Advertisement

সূত্রের খবর, বাড়িতে ২ জন চিকিৎসক রয়েছেন তাঁর চিকিৎসার দায়িত্বে। রবিবার সকালেও বমি বমি ভাব ছিল অভিষেকের। চলছে স্যালাইন। ব্যাথার জন্য খেতে হচ্ছে ওষুধ। আপাতত বেড রেস্টেই রয়েছেন সাংসদ। শনিবার হাসপাতাল থেকে ফেরার পর গভীররাত পর্যন্ত অভিষেকের কাছেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দূরত্ব সামান্য, তাই রবিবার বিকেলে পায়ে হেঁটেই অভিষেকের খোঁজ নিতে তাঁর বাড়িতে যান তৃণমূল সুপ্রিমো।

উল্লেখ্য, দিনকয়েক আগেই তৃণমূলের তরফে জানানো হয়েছিল, গতকাল অর্থাৎ শনিবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ও নিহতদের বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সোনারপুরে মৃত সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার পথেই তুমুল হেনস্তার মুখে পড়তে হয়েছিল অভিষেককে। ডিম, ইটের টুকরো ছোড়া হয়েছিল। ওঠে চোর স্লোগানও। ছিঁড়ে যায় জামা। কোনওক্রমে সেখান থেকে উদ্ধার করে তাঁকে নিয়ে আসা হয় কলকাতার হাসপাতালে। যদিও ২ টি হাসপাতালের কোথাওই তাঁকে ভরতি নেওয়া হয়নি। চোট গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। হামলার ঘটনার প্রতিবাদে রবিবার জেলায় জেলায় চলেছে কর্মসূচি। তার জেরে একাধিক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আক্রান্ত হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। প্রসঙ্গত, হামলার ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement