shono
Advertisement

ম্যাডক্স স্কোয়্যারে রহস্যমৃত্যু অজ্ঞাতপরিচয় যুবকের, কারণ ঘিরে ধোঁয়াশা

ঘটনার তদন্তে পুলিশ৷ The post ম্যাডক্স স্কোয়্যারে রহস্যমৃত্যু অজ্ঞাতপরিচয় যুবকের, কারণ ঘিরে ধোঁয়াশা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:07 PM Apr 13, 2018Updated: 05:22 PM Apr 13, 2018

অর্ণব আইচ: দিনে-দুপুরে দক্ষিণ কলকাতার এক পার্কের মধ্যে থেকেই উদ্ধার করা হল এক যুবকের মৃতদেহ৷ তাঁর মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

Advertisement

দুর্গাপুজোর জন্য বেশ পরিচিত দক্ষিণ কলকাতার ম্যাডক্স স্কোয়্যার চত্বর৷ সেখানেই শুক্রবার দুপুরে বছর তিরিশ-পঁয়ত্রিশের এক যুবককে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা৷ তাঁর পরনে ছিল জিনস ও শার্ট৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায়৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করে৷ তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে৷

[শুভব্রত মানসিক ভারসাম্যহীন না সেয়ানা? মায়ের পেনশন হাতানোর ছকে তাজ্জব গোয়েন্দারা]

এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি৷ তিনি কোথাকার বাসিন্দা তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রে খবর, যুবকের গায়ে কোনওরকম আঘাতের চিহ্ন নেই৷ কিন্তু ঠিক কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি৷ মৃত্যু আদৌ স্বাভাবিক নাকি এর নেপথ্যে অন্য রহস্য জড়িয়ে রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ তবে স্থানীয়দের অনেকেই মনে করছেন, তীব্র গরমও মৃত্যুর কারণ হতে পারে৷ বিস্তারিত তদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে বলে জানাচ্ছে পুলিশ৷

[৩ দিন ধরে ভাইপোর মৃতদেহ আগলে বসে পিসি, চাঞ্চল্য একবালপুরে]

The post ম্যাডক্স স্কোয়্যারে রহস্যমৃত্যু অজ্ঞাতপরিচয় যুবকের, কারণ ঘিরে ধোঁয়াশা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement