shono
Advertisement

কালীপুজোর সকালে শহরের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড

আগুনের গ্রাসে একাধিক তল। The post কালীপুজোর সকালে শহরের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড appeared first on Sangbad Pratidin.
Posted: 11:50 AM Oct 19, 2017Updated: 06:47 AM Oct 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীপুজোর দিন ভয়াবহ অগ্নিকাণ্ড মহানগরে। জহরলাল নেহেরু রোডের জীবন সুধা বিল্ডিংয় গ্রাস করে আগুনের লেলিহান শিখা। পুড়ে ছাই হয়ে যায়  ব্যাঙ্কের সার্ভার রুম।

Advertisement

[পথ থেকে বহুতল, দীপাবলিতে কড়া নজরদারি পুলিশের]

দমকল সূত্রে খবর, এদিন সকাল ১০.২৫ মিনিট নাগাদ ওই বিল্ডিংয়ের ১৬ তলার একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে আগুন লাগে। আগুন দ্রুত অন্য তলগুলির দিকে এগোতে থাকে। দফায় দফায় ঘটনাস্থলে যায় দমকলের ৮টি ইঞ্জিন। যায় পুলিশও। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। কালীপুজোয় ছুটি থাকায়  এদিন ফাঁকা ছিল অফিস। তাই এই ঘটনায় কারও হতাহত হওয়ার খবর নেই। তবে বহুতলে তল্লাশি চালাচ্ছেন দমকলকর্মীরা। এখনও পর্যন্ত কারও আটকে থাকার খবর পাওয়া যায়নি।

ইতিমধ্যে খালি করা হয় আশেপাশের এলাকায়। নিকটবর্তী বাড়িগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, তবে প্রতিষ্ঠানটির সার্ভার রুমে যান্ত্রিক গোলযোগের জন্য আগুন লাগে বলেই মনে করছে দমকল। আগুন এতটাই ছড়িয়ে পড়েছে যে তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। ইতিমধ্যে আগুনের তাপে বিল্ডিংয়ের কাচ গলে খসে পড়ছে। দিনের ব্যস্ত সময়ে ওই এলাকায় এমন ঘটনায় সৃষ্টি হয়েছে প্রবল যানজটের।

[শব্দবাজি রুখতে শহরে নামছে পুলিশের ‘অটোবাহিনী’]

The post কালীপুজোর সকালে শহরের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার