shono
Advertisement

Breaking News

রবিবার দিনভর মুখভার আকাশের, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা

বইতে পারে ঝোড়ো হাওয়াও৷ The post রবিবার দিনভর মুখভার আকাশের, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:22 PM Mar 10, 2019Updated: 04:22 PM Mar 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পলাশের লালে ছেয়ে গিয়েছে বন৷ ভরা বসন্তে বেশ আরামদায়ক আবহাওয়া৷ কিন্তু রবিবার সকালে রোদের দেখা পেলেন না তিলোত্তমাবাসী৷ পরিবর্তে সারাদিন ধরেই মেঘাচ্ছন্ন আকাশ৷ শুধু মেঘলা আকাশই নয়, আগামী ২৪ ঘণ্টায় আবারও বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ রাজ্যের ছ’টি জেলা৷ 

Advertisement

[রয়্যাল বেঙ্গলের খাবারে টান, বক্সা ব্যাঘ্র প্রকল্পে আনা হচ্ছে ৫০টি সম্বর]

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে৷ যার জেরে আগামী ২৪ ঘণ্টা বসন্তের অকাল বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা৷ এছাড়াও বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে৷ দক্ষিণের পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও৷ বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও৷ রবিবার এবং সোমবার দিনের তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি বাড়তে পারে বলেও পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের৷ তবে বৃষ্টি শেষে ভরা বসন্তে এমন শিরশিরানি আবহাওয়া কতদিন বজায় থাকবে, সে বিষয়ে যদিও সেভাবে কিছুই জানাননি আবহবিদরা৷

[দীর্ঘদিন পর ফের বদলে গেল দার্জিলিং মেলের রং, খুশি যাত্রীরা]

সপ্তাহদুয়েক আগে পশ্চিমি ঝঞ্ঝার জেরে বৃষ্টিতে ভেজে গোটা রাজ্য৷ কয়েকদিনের একটানা বৃষ্টিতে তাপমাত্রার পারদ নামে বেশ খানিকটা৷ সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করায় চলতি বছর রেকর্ড গড়ে শীত৷ ক্যালেন্ডার বসন্ত বললেও, চলতি বছর যাই যাই করেও শীত যেন কিছুতেই পিছু ছাড়ছে না আমজনতার৷ তবে রবি এবং সোমবার বৃষ্টির জেরে আবারও খানিকটা পারাপতনের অপেক্ষায় শীতবিলাসীরা৷

The post রবিবার দিনভর মুখভার আকাশের, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement