shono
Advertisement

৩ দিন ধরে মেয়ের দেহ আগলে বসে মা, ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে খবর দিলেন ডেলিভারি বয়

বিজয়গড়ে এবার রবিনসন স্ট্রিটের ছায়া!
Posted: 06:52 PM Apr 24, 2023Updated: 06:55 PM Apr 24, 2023

নিরুফা খাতুন: ফের খাস কলকাতায় রবিনসন স্ট্রিটের ছায়া! এবার বিজয়গড়়ে মৃত মেয়ের মৃতদেহ আগলে বসেছিলেন মা। ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরতে দেখে খাবার ডেলিভারি বয় প্রতিবেশীদের খবর দেন। তাঁরা পুলিশে খবর দিলে যাদবপুর থানা থেকে এসে দরজা ভেঙে দেহটি উদ্ধার করে। বৃদ্ধা মাকেও উদ্ধার করা হয়। জানা গিয়েছে, মা ও মেয়ে দুজনই মানসিক ভারসাম্যহীন ছিলেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সঞ্চিতা বসু (৩৮)। বিজয়গড় এলাকার একটি ফ্ল্যাটে তিনতলায় মায়ের সঙ্গে থাকতেন তিনি। বছর তিনেক আগে তাঁর বাবার মৃত্য়ু হয়েছিল। মা-মায়ের আয়ের কোনও উৎস ছিল না। এক আত্মীয় তাঁদের খাবার পাঠাতেন। এদিও খাবার দিতে এসে ফুড ডেলিভারি বয় দেখেন ফ্ল্যাটের বাইরে আগের দিনের খাবার পড়ে রয়েছে। আর ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছে।

[আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে ‘কুকথা’, হাই কোর্টের ‘রোষে’ আইনজীবী]

এরপরই প্রতিবেশীদের খবর দেওয়া হয়। তাঁরা যাদবপুর থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকেন পুলিশ কর্মীরা। দেখেন সঞ্চিতাদেবীর মেয়ের মৃতদেহের পাশে বসে আছেন মা দীপালি বসু (৬৮)। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মনে করা হচ্ছে, ২-৩ দিন আগেই মৃত্যু হয়েছে সঞ্চিতাদেবীর।

[আরও পড়ুন: ‘মন্ত্রী নিয়োগকর্তা নয়, বোর্ডের হাতেই ক্ষমতা’, নিয়োগ দুর্নীতির দায় এড়াতে মরিয়া পার্থ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement