shono
Advertisement

এবার বাড়িতে বসেই থানায় অভিযোগ দায়ের, নয়া অ্যাপ চালু করল কলকাতা পুলিশ

বাজারে এল 'বন্ধু অ্যাপ'৷ The post এবার বাড়িতে বসেই থানায় অভিযোগ দায়ের, নয়া অ্যাপ চালু করল কলকাতা পুলিশ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:04 AM Jul 09, 2018Updated: 09:34 AM Jul 09, 2018

অর্ণব আইচ:  শখ করে আর থানায় কে যেতে চায় বলুন! বরং পুলিশের থেকে যত দুরে থাকা, ততই মঙ্গল৷ কিন্তু, যেতে হয়ই৷ চুরি, ছিনতাই বা ডাকাতির মতো ঘটনা বাদই দিন, সাধের মোবাইল কিংবা ভোটার কার্ড বা আধার কার্ডের মতো জরুরি নথি হারিয়ে গেলে থানায় ডায়েরি করতে হয়৷ কিন্তু, আর থানায় গিয়ে ডায়েরি করতে হবে না৷ এবার বাড়িতে বসেই  ‘বন্ধু অ্যাপ’-এর মাধ্যমে অভিযোগ বা জেনারেল ডায়েরি করা যাবে সংশ্লিষ্ট থানায়৷ এই পরিষেবা চালু করল কলকাতা পুলিশ৷

Advertisement

[দলের অবস্থান নিয়ে ফেসবুক লাইভের আগেই হ্যাক অ্যাকাউন্ট, ক্ষুব্ধ সোমেন মিত্র]

ব্যস্ত জীবনে এখন সময়ের বড়ই অভাব৷ স্রেফ সময়ে অভাবেই থানায় গিয়ে অভিযোগ জানাতে পারেন না অনেকেই৷ কিন্তু, না গিয়েই তো উপায় নেই৷ মোবাইল, আধার কার্ড কিংবা ভোটার কার্ড হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ বা জেনারেল ডায়েরি করতে হয়৷ অভিযোগকারীকে জেনারেল ডায়েরি নম্বর দেয় পুলিশ৷ সেই নম্বর-সহ নতুন আধার কার্ড বা ভোটার কার্ডের জন্য আবেদন করতে হয়৷ মোবাইল হারিয়ে গেলে অবশ্য নতুন একটি ফোন কিনে নেওয়া যায়৷ কিন্তু, পরে যদি কোনওভাবে আপনার হারিয়ে যাওয়া মোবাইলটি উদ্ধার হয়, সেক্ষেত্রে জেনারেল ডায়েরি করা থাকলে ফেরত পেতে সুবিধা হয়৷ তাছাড়া মোবাইল যদি কোনও দুষ্কৃতী বা জঙ্গির হাতে পড়ে, তাহলে আপনার ঘাড়ে দোষ পড়তে পারে৷ তাই নিজেকে বাঁচাতেই জেনারেল ডায়েরি করার পরামর্শ দেয় পুলিশ৷ কিন্তু, সময়ের অভাবে অনেকে থানায় যেতে পারেন না অনেকেই৷ আবার অনেক সময়ে পুলিশ আধিকারিকরা ব্যস্ত থাকলে, দীর্ঘক্ষণ থানায় অপেক্ষা করতে হয়৷ তাই এবার অভিযোগকারীদের সুবিধার জন্য নয়া অ্যাপ চালু করল কলকাতা পুলিশ৷

অ্যাপটির নাম ‘বন্ধু অ্যাপ’৷  আর থানায় যেতে হবে না, বাড়িতে বসেই এই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানো হবে সংশ্লিষ্ট থানায়৷ এমনকী, জেনারেল ডায়েরির নম্বরও পেয়ে যাবেন অভিযোগকারী৷ কলকাতা পুলিশের বক্তব্য, এই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানালে যেমন সময় বাঁচবে, তেমনি পুলিশের কাজেও সুবিধা হবে৷

[অবসরপ্রাপ্ত পুলিশ কুকুরদের দত্তক নিতে আবেদন লালবাজারের ফেসবুক পেজে]

The post এবার বাড়িতে বসেই থানায় অভিযোগ দায়ের, নয়া অ্যাপ চালু করল কলকাতা পুলিশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement