স্টাফ রিপোর্টার: রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ফের হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটল। এবার এম আর বাঙুর হাসপাতালে। অভিযোগ, বিশ্বনাথ পাড়িয়া নামে এক রোগীকে এমারজেন্সি নয় বলে ভরতি নেয়নি বাঙুর হাসপাতাল। চারবার এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও হাসপাতাল কর্তৃপক্ষ ভরতি নেয়নি বলে অভিযোগ। শনিবার ভোরে মৃত্যু হয় বিশ্বনাথ পাড়িয়ার। শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে রোগীর পরিবারের লোকজন হাসপাতালে বিক্ষোভ দেখায়। এমারজেন্সিতে জানলার কাচ ভাঙচুর করে বলে অভিযোগ। এই ঘটনার জেরে শনিবার সকাল থেকে বিক্ষোভ চলছে হাসপাতালে। এলাকায় উত্তেজনা রয়েছে। বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ঘটনাস্থলে। হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। বারবার ডাকা সত্ত্বেও ডাক্তাররা কোনও সাড়া দেননি বলে অভিযোগ।
[কলকাতা বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা ব্যাঙ্ককগামী বিমানের]
যদিও, এদিন সকাল পর্যন্ত পরিবারের তরফে লিখিত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। জানা গিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হন বিশ্বনাথবাবু। শুক্রবার বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাতও পেয়েছিলেন। প্রচণ্ড জ্বর থাকা অবস্থায় রাতে তাঁকে বাঙুর হাসপাতালে আনা হয়। অথচ, বাঙুর হাসপাতাল ভরতি না নিয়ে তাঁকে পিজি-তে রেফার করে। রোগীর পরিবারের লোকের অভিযোগ, পিজিতে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা ফের বাঙুরে পাঠিয়ে দেন। আবার রাত ১টা নাগাদ এম আর বাঙুর হাসপাতালে আনা হয়। তখন হাসপাতালের তরফে বলা হয় রোগী সুস্থ আছে, ভরতি নেওয়া হবে না। পরিবারের অভিযোগ, ক্রমশ রোগীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। এরপর মৃত্যু হয় বিশ্বনাথ পাড়িয়ার। তখনই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন।
[সব ভাষাতে ‘বাংলা’ই হবে রাজ্যের নাম, কেন্দ্রকে চিঠি নবান্নর]
The post রোগীমৃত্যু ঘিরে বিক্ষোভ, ভাঙচুর বাঙুর হাসপাতালে appeared first on Sangbad Pratidin.
