shono
Advertisement

Breaking News

PM Awas Yojana

গৃহহীন এখনও ২৩ লক্ষ, রাজ্যে সময়মতো 'আবাস প্লাস' সমীক্ষা শেষ করতে চালু সেলফ সার্ভে

১৫ আগস্টের মধ্যে শেষ করতে হবে আবাস প্লাসের কাজ, যোগ্যদের সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর সরকার।
Published By: Sucheta SenguptaPosted: 12:48 PM Aug 11, 2026Updated: 02:35 PM Aug 11, 2026

একদিকে ‘পশ্চিমবঙ্গ আবাস’ প্রকল্পের আওতায় ১০ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো শুরু করেছে রাজ্য সরকার। অন্যদিকে রাজ্যের প্রকৃত গৃহহীনদের চিহ্নিত করতে জোরকদমে চলছে ‘আবাস প্লাস সমীক্ষা’। ইতিমধ্যে তাতে আরও ২৩ লক্ষ গৃহহীন পরিবার চিহ্নিত হয়েছে। সমীক্ষার কাজ শেষ করতে হাতে আর মাত্র চারদিন সময়। ১৫ আগস্ট শেষ হবে সমীক্ষার কাজ। সময়মতো কাজ শেষ করতে এবার সেলফ সার্ভে চালু হল। গৃহহীন মানুষজন নিজেরাই যাতে অনলাইনে এই সমীক্ষায় নাম তুলতে পারেন, সেই পদ্ধতি চালু করল পঞ্চায়েত দপ্তর।

Advertisement

পঞ্চায়েত দপ্তরের তরফে জানানো হয়েছে, 'আবাস প্লাস ২০২৪' অ‌্যাপটি ওপেন করে এই প্রক্রিয়া করা যাবে। যাঁদের পাকা বাড়ি নেই, তাঁরা এভাবে নিজের নাম নিজেরা তুলতে পারবেন। তারপর বাড়ি বাড়ি গিয়ে ধাপে ধাপে হবে তথ‌্য যাচাইয়ের কাজ। পঞ্চায়েত স্তরে প্রতিনিধি ও সরকারি আধিকারিকরা সরাসরি প্রতিটি পরিবারে পৌঁছে তথ্য যাচাই করছেন।

পঞ্চায়েত দপ্তরের তরফে জানানো হয়েছে, 'আবাস প্লাস ২০২৪' অ‌্যাপটি ওপেন করে এই প্রক্রিয়া করা যাবে। যাঁদের পাকা বাড়ি নেই, তাঁরা এভাবে নিজের নাম নিজেরা তুলতে পারবেন। তারপর বাড়ি বাড়ি গিয়ে ধাপে ধাপে হবে তথ‌্য যাচাইয়ের কাজ। পঞ্চায়েত স্তরে প্রতিনিধি ও সরকারি আধিকারিকরা সরাসরি প্রতিটি পরিবারে পৌঁছে তথ্য যাচাই করছেন। দপ্তরের তরফে প্রত্যেক জেলাকে জানানো হয়েছে, ১৫ আগস্টের মধ্যে যত বেশি সংখ‌্যক 'যোগ‌্য' উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করতে হবে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে, এই সংখ‌্যা ২৫ লক্ষ ছাড়িয়ে যাবে। নবান্ন সূত্রে খবর, কোনও যোগ্য পরিবার যাতে আবাস প্লাস প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, তা সুনিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ।

আবাস প্লাস যোজনা কেন্দ্রীয় প্রকল্প। প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) অন্তর্গত এই প্রকল্পে গৃহহীন, দরিদ্র ও কাঁচাবাড়িতে বসবাসকারী বাসিন্দাদের মাথার উপর পাকা ছাদ করতে আর্থিক সাহায্য দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। রাজ্যে নতুন সরকার আসার পর আবাস প্লাস যোজনার সাহায্য পাইয়ে দেওয়ার জন্য যোগ্যদের বাছাই করার কাজ জোরকদমে শুরু হয়েছে। সেই কাজ শেষের সময়সীমা দেওয়া হয়েছে ১৫ আগস্ট। তার মধ্যে কাজ শেষ করতে হলে সেলফ সার্ভেও প্রয়োজন বলে দেখা গিয়েছে। তাই পঞ্চায়েত দপ্তর সেই কাজে জোর দিচ্ছে এখন। এই প্রকল্পের সুবিধা পেতে নিজেরাই নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন 'আবাস প্লাস ২০২৪' অ‌্যাপে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement