বঙ্গের ভোটপ্রচারে এসে বারাণসীর স্মৃতিমেদুরতায় ভাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল সকাল তিনি গঙ্গাবিহার সারলেন। নৌকায় বসে নিজের ক্যামেরায় তুললেন ছবিও। ভোরের তিলোত্তমার রূপ দেখে মুগ্ধ তিনি। নিজের সোশাল মিডিয়ায় সেসব ছবি পোস্ট করেছেন মোদি নিজেই। প্রধানমন্ত্রীকে এভাবে দেখে কিছুটা চমক লেগেছে কলকাতাবাসীর। তবে নদীবক্ষে ভাসতে ভাসতে শহরের যে নয়নাভিরাম সৌন্দর্য নজর কাড়ে, তা দুচোখ ভরে দেখছেন দেশের প্রধানমন্ত্রীও - তা অত্যন্ত আনন্দের শহরবাসীর কাছে।
এক্স হ্যান্ডল পোস্টে তিনি লেখেন, 'প্রত্যেক বাঙালির কাছে গঙ্গা নদী বরাবর বিশেষ ভূমিকা নিয়েছে। বলা যায়, বাংলার আত্মার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী। তার পবিত্র জলধারায় সভ্যতার অন্তহীন কাহিনি লুকিয়ে রয়েছে। আজ সকালে কলকাতায় থাকাকালীন আমি কিছুটা সময় কাটালাম হুগলি নদীতে। মা গঙ্গাকে প্রণাম জানানোর সুযোগ পেলাম। একইসঙ্গে মাঝি এবং প্রাতভ্রমণকারীদের সঙ্গেও দেখা হল, শুভেচ্ছা বিনিময় হল। বিশেষ করে মাঝিদের কঠোর পরিশ্রম দেখে আমি মুগ্ধ। এই হুগলি নদী আমাকে বাংলা এবং বাংলার মানুষের জন্য কাজ করতে আরও অনুপ্রাণিত করেছে।'
সকালে নৌকাবিহারের পর প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডলে সেসব ছবি পোস্ট করেন। গঙ্গার সঙ্গে ভারতীয় সভ্যতা বিকাশের অবিচ্ছেদ্য বন্ধনের কথা মনে করিয়ে তিনি লেখেন, 'প্রত্যেক বাঙালির কাছে গঙ্গা নদী বরাবর বিশেষ ভূমিকা নিয়েছে। বলা যায়, বাংলার আত্মার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী। তার পবিত্র জলধারায় সভ্যতার অন্তহীন কাহিনি লুকিয়ে রয়েছে। আজ সকালে কলকাতায় থাকাকালীন আমি কিছুটা সময় কাটালাম হুগলি নদীতে। মা গঙ্গাকে প্রণাম জানানোর সুযোগ পেলাম। একইসঙ্গে মাঝি এবং প্রাতভ্রমণকারীদের সঙ্গেও দেখা হল, শুভেচ্ছা বিনিময় হল। বিশেষ করে মাঝিদের কঠোর পরিশ্রম দেখে আমি মুগ্ধ। এই হুগলি নদী আমাকে বাংলা এবং বাংলার মানুষের জন্য কাজ করতে আরও অনুপ্রাণিত করেছে।'
বিধানসভা ভোটের প্রচারে ঘনঘন বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী। জনসভা, রোড শো-র মতো রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি তৃণমূল স্তরে জনসংযোগও সেরেছেন। ঝাড়গ্রাম থেকে সভা সেরে ফেরার পথে রাস্তার ধারে ছোট্ট দোকানে দাঁড়িয়ে তাঁর ঝালমুড়ি খাওয়ার ছবি দেখে আপ্লুত অনেকেই। বৃহস্পতিবার প্রচার শেষ করে তিনি গিয়েছিলেন বেলুড় মঠে। সেখানকার প্রধান স্বামী গৌতমানন্দজি-সহ মহারাজদের সঙ্গে কিছুটা সময় কাটান। যদিও বেলুড় মঠের সঙ্গে তাঁর সম্পর্ক বহুদিন থেকেই বেশ নিবিড়। সুযোগ পেলেই কলকাতায় এসে সেখানে গিয়ে পুজো, ধ্যান করেন মোদি।
বেলুড় মঠে স্বামী গৌতমানন্দজির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী মোদির। বৃহস্পতিবার সন্ধ্যায়। নিজস্ব ছবি
তবে এই প্রথম তিনি গঙ্গাবিহার করলেন। মোদির নিজের কেন্দ্র বারাণসীর সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপনে চলতি বাজেটেই করিডর তৈরির ঘোষণা হয়েছে। সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। এবার কলকাতার গঙ্গাভ্রমণ তাঁকে মনে করিয়ে দিয়েছে বারাণসীর কথা।
