shono
Advertisement

‘অর্ধসত্য বলে বিভ্রান্ত করতে চাইছেন প্রধানমন্ত্রী’, কৃষক বঞ্চনা ইস্যুতে মোদিকে জবাব মমতার

কৃষক বঞ্চনা প্রসঙ্গে মোদিকে আক্রমণ করেছেন সিপিএম নেতা মহম্মদ সেলিমও।
Posted: 07:20 PM Dec 25, 2020Updated: 07:29 PM Dec 25, 2020

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বড়দিনের সকালে কৃষক ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিযোগ করেছিলেন রাজনৈতিক কারণে বাংলার কৃষকরা কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত। তৃণমূল সাংসদের পর প্রধানমন্ত্রীর এই অভিযোগের জবাব দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

Advertisement

মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রধানমন্ত্রী অধর্সত্য বলছেন। পরিকল্পনামাফিক ভুল তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “লক্ষ লক্ষ কৃষক কেন্দ্রের এই আইনের বিরুদ্ধে। আমি সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে কথা বলেছি। কেন্দ্রের এই সিদ্ধান্তে কোনও কৃষকই খুশি নন।”

এদিকে ‘বামেরা কৃষকদের জন্য কিছুই করেনি’, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করে সিপিএম নেতা মহম্মদ সেলিম এদিন বলেন, “প্রধানমন্ত্রী দেশের কৃষির ইতিহাসই পড়েননি।”

[আরও পড়ুন: ‘এখানে চাষিরা ভাল আছেন, কোনও অভিযোগ নেই’, বাংলায় কৃষক বঞ্চনা নিয়ে মোদিকে জবাব সৌগতর]

শুক্রবার ভারচুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশের ৯ কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ১৮ হাজার কোটি ট্রান্সফার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন দেশের বিভিন্ন প্রান্তে থাকা কৃষকদের সঙ্গে। যাঁরা প্রায় সকলেই নয়া কৃষি আইনের ফলে উপকৃত হবেন বলে দাবি করেন। এরপরই কৃষকদের নোংরা রাজনীতির স্বার্থে ব্যবহার করার জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের তুমুল সমালোচনা করেন মোদি। সকালেই প্রধানমন্ত্রীর এই আক্রমণের জবাব দিয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বলেছিলেন, “গত ১০ বছরে বাংলায় কোনও কৃষক আন্দোলন দেখেছেন? এখানকার কৃষকদের রাজ্য সরকারের বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই। তাঁরা ভাল আছেন। রাজ্যে কৃষকদের জন্য বরাদ্দ বেড়েছে ৫ গুণ।” এবার উত্তর দিলেন খোদ মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: নির্বাচনকে টার্গেট করে ‘আমার বুথ সবচেয়ে মজবুত’ কর্মসূচি, এবার বাড়ি বাড়ি যাবে বিজেপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement