প্রাক্তন বামনেতা প্রতীক উর রহমানের (Pratik Ur Rahaman) তৃণমূলে যোগদানের পর পেরিয়েছে বেশ কয়েকদিন। একাধিক সাক্ষাৎকারে একেবারে তৃণমূলের সুরেই তিনি বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার ভবিষ্যৎ।" তবে গত কয়েকদিন পর্যন্ত তাঁর ফেসবুক প্রোফাইল জুড়ে ছিল বাম সহযোদ্ধাদের সঙ্গে পথে-ঘাটে লড়াইয়ের ছবি। অবশেষে বৃহস্পতিবার ফেসবুকের ডিপি অর্থাৎ ডিসপ্লে ছবি বদল করলেন প্রতীক উর। তাঁর ডিপিতে দেখা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত থেকে তৃণমূলের পতাকা হাতে নেওয়ার ছবি। ক্যাপশনে বুঝিয়ে দিলেন, রাস্তায় নেমে লড়াই করাই তাঁর লক্ষ্য।
বামনেতা প্রতীক উর রহমান। ছবি-সোশাল মিডিয়া।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লালপার্টির প্রার্থী হয়েছিলেন প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)। কার্যত অসম লড়াইয়ে নামতে হয়েছিল তাঁকে। প্রতীকের হার পূর্বনির্ধারিতই ছিল। সেই পরাজয়ের দু’বছর পর রাজ্যে ভোটের দামামা বেজেছে। আগামী মাসে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। এই পরিস্থিতিতে দিন কয়েক আগে সেই ডায়মন্ড হারবারে দাঁড়িয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন প্রতীক উর রহমান। ‘ইনকিলাব’ ভুলে প্রতীকের গলায় শোনা গিয়েছে ‘জয় বাংলা’। তিনি বলেন, ‘‘আমার নীতি নৈতিকতা বলে, ফ্যাসিস্ট শক্তিকে আটকাব। বিজেপিকে আটকাব।”
বৃহস্পতিবার সকালে ফেসবুকের ডিপি বদলে ফেললেন প্রতীক উর। অভিষেকের সঙ্গে ছবি পোস্ট করে লিখলেন, 'রাস্তাই একমাত্র রাস্তা।' বুঝিয়ে দিলেন, এখন তিনি তৃণমূলের সৈনিক।
তারপর একাধিক জায়গায় সাক্ষাৎকার দিয়েছেন প্রতীক উর। দেখা হলে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কাছে ক্ষমা চাইবেন বলে জানিয়েছেন। প্রাক্তন সহযোদ্ধা, কর্মী-সমর্থকদের কাছেও ক্ষমা চেয়েছেন। তাতেই উসকে উঠেছিল নতুন জল্পনা। অনেকেই দাবি করছিল, দলবদলের কয়েকদিনের মধ্যেই নাকি প্রতীক উরের মোহভঙ্গ হয়েছে। যদিও তৃণমূল নেতা বারবার দাবি করেছেন, তিনি দলকে ১০০ শতাংশ দেবেন। এসবের মাঝেই বৃহস্পতিবার সকালে ফেসবুকের ডিপি বদলে ফেললেন প্রতীক উর। অভিষেকের সঙ্গে ছবি পোস্ট করে লিখলেন, 'রাস্তাই একমাত্র রাস্তা।' বুঝিয়ে দিলেন, এখন তিনি তৃণমূলের সৈনিক।
