shono
Advertisement

এবার পুজোয় বদ্ধভূমিতে চিলতে আকাশের খোঁজে উল্টোডাঙা পল্লিশ্রী

শিল্পী পূর্ণেন্দু দে-র ভাবনায় সাজছে মণ্ডপ, দেখুন ভিডিও। The post এবার পুজোয় বদ্ধভূমিতে চিলতে আকাশের খোঁজে উল্টোডাঙা পল্লিশ্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 05:40 PM Sep 06, 2017Updated: 04:17 PM Oct 01, 2019

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ পড়ুন উল্টোডাঙা পল্লিশ্রীর পুজো প্রস্তুতি৷

Advertisement

সুলয়া সিংহ: খোলা আকাশ, তারাদের সমারোহ, পূর্ণিমার চাঁদ – শহরবাসীর কাছে এই শব্দগুলো যেন আজ শুধু শব্দ হয়েই রয়ে গিয়েছে৷ চোখ খুলে যেদিকেই তাকানো যায়, বড় বড় অট্টালিকা তাদের অস্তিত্ব জানান দেয়৷ ছোটবেলার খেলার মাঠ, সাঁতার কাটার পুকুরগুলির ঠিকানায় এখন কর্পোরেটের রমরমা৷ আকাশচুম্বী বিল্ডিংগুলো কেড়ে নিয়েছে শিশুর শৈশব, মুক্ত মনে নিঃশ্বাস নেওয়ার স্বাধীনতা৷ উচ্চতায় একে অপরকে ছাড়িয়ে যাওয়াই এখন লক্ষ্য৷ আর সেই লক্ষ্যে শহরবাসী আজ আবদ্ধ৷ এক চিলতে খোলা আকাশের খোঁজে দূর-দূরান্তে পাড়ি দিতে হয় তাঁদের৷ এবার পুজোয় সেই একটুখানি আকাশই খুঁজছে উল্টোডাঙা পল্লিশ্রীর মণ্ডপ৷

আবদ্ধভূমিতে মায়ের আগমনও যেন মেকি হয়ে গিয়েছে৷ কিন্তু আবেগতাড়িত বাঙালি যে সবটুকু হারাতে চায় না৷ তাই হারিয়ে যাওয়ার মাঝেও দুর্গা পুজোর স্বাদকে বনেদিয়ানার মোড়কেই বাঁচিয়ে রাখার চেষ্টা তাদের৷ আর সেখানেই মেলে আকাশের খোঁজ৷ সেই চেষ্টাই শিল্পের মাধ্যমে ফুটিয়ে তুলছেন বিখ্যাত শিল্পী পূর্ণেন্দু দে৷ গতবছর দক্ষিণ কলকাতার ৬৬ পল্লির মণ্ডপে যাঁর কাজ মুগ্ধ করেছিল দর্শনার্থীদের৷ থিমের নাম রেখেছেন ‘একটু আকাশ’৷ বড়বড় অট্টালিকা দিয়ে মণ্ডপে যেমন তুলে ধরা হচ্ছে বদ্ধভূমির দৃশ্য, তেমনই সেই আবদ্ধ এলাকার ওপারে থাকবে মায়ের পুজোর আয়োজন৷ মহাষষ্ঠীতে আকাশের চাঁদ, আর নিচে মায়ের আগমন৷ ভিডিও প্রজেকশনের মধ্যে দিয়ে যেমন দেখানো হবে পরিবেশের দূষণের ছবিটা, তেমনই ষষ্ঠীর চাঁদও উঠবে সেই প্রজেকশনের জাদুতেই৷ আর দূষণের মাঝে যতটা আলো দেখা যায়, আলোকশিল্পী সৌম্যদীপ্ত গুঁই সেভাবেই মণ্ডপকে বাস্তবের রূপ দেবেন৷ সুরকার জয় সরকারের আবহে মায়ের আগমন ঘটবে৷

এর আগে শাশ্বত শান্তির পরিবেশ তৈরি করে একাধিক পুরস্কার ঘরে তুলেছিল এই পুজো মণ্ডপ৷ এবারও উদ্যোক্তাদের আশা কঠিন বাস্তবকে মণ্ডপে তুলে ধরে মায়ের আরাধনা দর্শনার্থীদের নজর কাড়বে৷ এ বছর sangbadpratidin.in -এ বেহালার এই পুজোর যাবতীয় হালহকিকত জানতে পারবেন। ছবি, ভিডিওর জন্য চোখ রাখতেই হবে এখানে।

The post এবার পুজোয় বদ্ধভূমিতে চিলতে আকাশের খোঁজে উল্টোডাঙা পল্লিশ্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার