shono
Advertisement

মহালয়ায় ভাসল শহর, এবার পুজোতেও কি প্রবল বৃষ্টি?

কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?
Posted: 03:06 PM Sep 19, 2017Updated: 09:36 AM Sep 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহালয়ার পুণ্য তিথিতে প্রবল বৃষ্টিতে ভাসল কলকাতা। মঙ্গলবার সকাল থেকেই মহানগরের বিভিন্ন জায়গায় বর্ষণ শুরু হয়। বেশ খানিকক্ষণের বৃষ্টিতে কলেজ স্ট্রিট, সল্টলেক, বাইপাস ও দক্ষিণ কলকাতার কিছু অংশে জল দাঁড়িয়ে যায়। কলকাতা ছাড়াও বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করায় এদিনের বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ুও। যার জেরে আগামী ৪৮ ঘন্টায় রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

Advertisement

[পুজোর চারদিন বৃষ্টি হতে পারে, আশঙ্কায় রাজ্য]

একবারেই বৃষ্টি থামবে না। হবে দফায় দফায়। এদিনের বৃষ্টি নিম্নচাপের জেরে নয়, বরং মেঘপুঞ্জ জমাট বাঁধার কারণেই এই দুর্যোগ বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়ার খামখেয়ালিপনায় কখনও প্রবল বৃষ্টি হচ্ছে আবার কখনও ঝকঝকে রোদ উঠছে। তবে বৃষ্টি থামলেই শুরু হয়ে যাচ্ছে প্যাচপ্যাচে গরম। আশ্বিন মাস শুরু হলেও ভাদ্রের পচা গরম যেন কাটার নাম নেই। বাসে-মেট্রোয় উঠে বসলেই ভিড়ের চাপে গায়ের জামা পিঠে সেঁটে যাচ্ছে যেন। অফিসে বা বাড়িতে ঢুকে ঘামে ভেজা শরীরেই এসি চালিয়ে বসলেই কেলেঙ্কারি। রাতের দিকে আবার হালকা ঠান্ডা। সেই সঙ্গে হানা দিচ্ছে মারাত্মক সব রোগ। ভাইরাল ফিভার, সর্দিকাশি, মাথাব্যথা তো রয়েছেই, সেই সঙ্গে হানা দিচ্ছে ডেঙ্গিও। একধাক্কায় কমে যাচ্ছে রক্তের প্লেটলেট। প্রশ্ন উঠছে, দুর্বিসহ এই পরিস্থিতি কাটবে কবে?

[সরকারি হাসপাতালের মধ্যেই ছাত্রীকে ঝাড়ফুঁক গুনিনের!]

আবহাওয়াবিদদের হিসাব অনুযায়ী, রাজ্য থেকে বর্ষা বিদায় নেওয়ার সময় এখনও আসেনি। আনুষ্ঠানিকভাবে ১০ অক্টোবর রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে। তবে যে বৃষ্টি এখন হচ্ছে, সেটা নিম্নচাপের বৃষ্টি নয়। কিন্তু এই বৃষ্টি কি পুজোর আগে বিদায় নেবে? খুব একটা ভরসা জোগাতে পারছেন না হাওয়া অফিসের কর্তারা। এমনিতেই এবার স্বাভাবিকের চেয়ে বেশিই বৃষ্টি হচ্ছে। পুজোতে যে মেঘ কেটে যাবে, এমন ভরসা তাঁরাও দিতে পারছেন না। পুজোর বাজারে আকাশের ঘনঘন মুখ কালো হওয়া মানতে পারছেন না ব্যবসায়ীরা। তাঁদের মতে, এমনিতেই জিএসটি চালু হওয়ার পর বিক্রিবাট্টায় ভাটা এসেছে। পুজোর মুখে রাজ্যবাসীর কেনাকাটা সেটাকে পুষিয়ে দেবে ভেবেছিলেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। কিন্তু আকাশের এই অবস্থা থাকলে পুজোর বাজার মার খাবে, আশঙ্কা এসপ্ল্যানেড ও গড়িয়াহাট-সহ শহরের বড় বড় শপিং ডেস্টিনেশনের ব্যবসায়ীদের।

[মুকুল রায়ের নতুল দলেই কি এবার ঋতব্রত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার