shono
Advertisement

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টি, ব্যাহত ট্রেন ও মেট্রো পরিষেবা

দিনভর গরমের পর বৃষ্টিতে স্বস্তি মিললেও জনজীবন চূড়ান্ত নাকাল। The post কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টি, ব্যাহত ট্রেন ও মেট্রো পরিষেবা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:31 PM Apr 17, 2018Updated: 02:03 PM Nov 19, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকেই চড়া গরম। তাপমাত্রার পারদ ছিল উর্ধ্বমুখী। তীব্র দাবদহে জ্বলছিল কলকাতাবাসী। সন্ধ্যে নামতেই ছবিটা পালটে গেল। শুরু হল প্রবল ঝড়-বৃষ্টি। সেই বৃষ্টিতেই স্বস্তি পেল শহরবাসী।

Advertisement

[পঞ্চায়েত ভোট নিয়ে জট অব্যাহত, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বাড়ল আরও একদিন]

এদিনই ছিল মরশুমের উষ্ণতম দিন। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। চড়া রোদে আমজনতার প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠার জোগাড় হয় সারাদিন। কিন্তু সন্ধে হতেই শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। আর তাতেই সারাদিনের ক্লান্তি দূর হল। আলিপুর আবহওয়া দপ্তর সূত্রে খবর, বাংলাদেশ সংলগ্ন উত্তরবঙ্গে একটি ঘূর্ণাবর্ত ছিল। ফলে জলীয় বাষ্প ঢোকে রাজ্যের বিভিন্ন জেলায়। পাশাপাশি এদিন তাপমাত্রা ছিল অন্যান্য দিনের তুলনায় বেশি। যার ফলে বর্ধমান, বীরভূম জেলায় বর্জ্রগর্ভ মেঘ তৈরি হয়। জায়গায় জায়গায় এই জমা মেঘই একত্রিত হয়ে কলকাতাতে ঝড়-বৃষ্টি রূপে আছড়ে পড়ল। সন্ধে ৭ টা ৫৫ নাগাদ ঝড়ের গতি ছিল সর্বোচ্চ। ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ধেয়ে আসে ঝড়। সঙ্গে প্রবল বৃষ্টি।

[ভবানী ভবনে আত্মহত্যার চেষ্টা পুলিশ আধিকারিকের, কারণ ঘিরে জল্পনা]

কলকাতার পাশাপাশি বৃষ্টি হয়েছে হাওড়া, হুগলি, বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তুমুল বৃষ্টির কারণে শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। শিয়ালদহে দাঁড়িয়ে বহু ট্রেন। দুর্গানগর, ডানকুনি, টিটাগড় শাখায় ট্রেন পরিষেবা আপাতত বন্ধ। হাওড়ায় ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত। একই হাল মেট্রো পরিষেবা এবং চক্ররেলের। দমদম মেট্রো লাইনে গাছ পড়ায় ব্যাহত মেট্রো চলাচল। গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে। ফলে বহু মানুষ রাস্তায় আটকে রয়েছেন। নিত্যযাত্রীরা কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরতে পারছেন না। সল্টলেক, স্ট্র্যান্ড রোড-সহ শহরের একাধিক জায়গায় গাছ পড়ার কারণে ইন্টারনেট পরিষেবাও ব্যাহত। মিলছে না বাস-অটোও। দিনভর গরমের পর শহর ভেজায় স্বস্তি মিললেও প্রবল ঝড়ে জনজীবন চূড়ান্ত ক্ষতিগ্রস্ত।

The post কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টি, ব্যাহত ট্রেন ও মেট্রো পরিষেবা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement