shono
Advertisement
West Bengal Assembly

স্পিকারকে না জানিয়ে নিলম্বিত! অবশেষে সাসপেনশন উঠে গেল বিধানসভার মার্শালের

বিধানসভার ইতিহাসে নজিরবিহীনভাবে গত ৪ আগস্ট বিধায়কদের কর্মশালায় ছবি তোলার একটি ঘটনাকে কেন্দ্র করে তাঁকে সচিব সাসপেন্ড করেছিলেন।
Published By: Subhankar PatraPosted: 01:21 PM Aug 12, 2026Updated: 01:42 PM Aug 12, 2026

রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসের হস্তক্ষেপে মঙ্গলবার সাসপেনশন উঠল মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়ের। বিধানসভার (West Bengal Assembly) ইতিহাসে নজিরবিহীনভাবে গত ৪ আগস্ট বিধায়কদের কর্মশালায় ছবি তোলার একটি ঘটনাকে কেন্দ্র করে তাঁকে সচিব সাসপেন্ড করেছিলেন। স্পিকারের অজ্ঞাতসারে এই সাসপেন্ড হওয়ার ঘটনাটি ভালভাবে দেখেননি স্বয়ং রথীন্দ্র বোস।

Advertisement

বিধানসভার পরিষদীয় দপ্তরও মার্শালের বিরুদ্ধে এমন পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে অসন্তোষ প্রকাশ করে। উল্টোদিকে সচিবের নির্দেশে মার্শালের বিরুদ্ধে যে বিভাগীয় তদন্ত হয় তাতে 'আপত্তিকর' কিছুই পাওয়া যায়নি বলে বিধানসভা সূত্রে খবর। স্বভাবতই মঙ্গলবার বিকেলে মার্শালের বিরুদ্ধে জারি করা সাসপেনশন উঠে যায়। সঙ্গে সঙ্গে বিধানসভার সচিবালয় থেকে ফোন করে মার্শালকে তা জানিয়ে দেওয়া হয়। আজ, বুধবার বিধানসভার যে বিশেষ অধিবেশন রয়েছে সেখানে ফের একই দায়িত্বে দেখা যাবে দেবব্রত মুখোপাধ্যায়কে।

কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত সংশোধনী বিল পেশ হয়েছে বিধানসভায়। তাতে কলকাতার ১৪৪টি ওয়ার্ড বেড়ে ২০৯ এবং হাওড়ার ৫০টি ওয়ার্ড ভেঙে ৬৮টি হওয়া নিয়ে সংশোধনী বিল পেশ করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তবে তার আগে সকাল ১১টায় অধিবেশন শুরুর পর প্রথমে হাওড়ার পুরনো একটি বিল প্রত্যাহার করা হয়। কলকাতার বিলটি নিয়ে একঘণ্টা এবং হাওড়ার বিষয় নিয়ে আরও একঘণ্টা বিতর্কে অংশ নেন বিধায়করা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement