shono
Advertisement
Ritabrata Banerjee

চন্দ্রিমার ইস্তফায় কালীঘাট শিবিরের রাজ্য সভাপতি হন মমতা নিজেই, পালটা নাম ঘোষণা ঋতপন্থী তৃণমূলের

শুক্রবার তপসিয়ার বিলাসবহুল হোটেলে দীর্ঘ বৈঠকের পর নামঘোষণা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
Published By: Sucheta SenguptaPosted: 08:52 PM Jul 10, 2026Updated: 10:40 PM Jul 10, 2026

তৃণমূল কংগ্রেসে মুষলপর্বে একাধিক দায়িত্ব নিজেই তুলে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় স্তরে চেয়ারপার্সনের পাশাপাশি সম্প্রতি তিনি দলের রাজ্য সভাপতি হিসেবেও নিজের নাম ঘোষণা করেছিলেন। এবার তাঁর পালটায় ঋতব্রতপন্থী তৃণমূল শিবিরও নিজেদের রাজ্য সভাপতির নাম ঘোষণা করল। শুক্রবার তপসিয়ার এক হোটেলে দীর্ঘ বৈঠকের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, তাঁর নেতৃ্ত্বাধীন আসল তৃণমূলের রাজ্য সভাপতি হিসেবে বিপ্লব মিত্রকে বেছে নেওয়া হল। কার্যকরী সভাপতি হলেন জাভেদ খান। অর্থাৎ হিসেবমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের পালটা বিপ্লব মিত্রকে সামনে আনল ঋতপন্থীরা।

Advertisement

দলের নতুন রাজ্য সভাপতি বালুরঘাটের বর্ষীয়ান নেতা, প্রাক্তন মন্ত্রী বিপ্লব মিত্র এবং কার্যকরী সভাপতি হলেন কসবার বিধায়ক জাভেদ খান। এছাড়া জাতীয় কর্মসমিতির নতুন সদস্য করা হয়েছে সদ্য কালীঘাট তৃণমূলের রাজ্য সভাপতির পদ ছেড়ে আসা চন্দ্রিমা ভট্টাচার্যকে। ঋতব্রত শিবিরের মহিলা সংগঠনের সভানেত্রী হয়েছেন সাবিনা ইয়াসমিন, কার্যকরী সভানেত্রী শিউলি সাহা। ঢেলে সাজানো হয়েছে ছাত্র ও যুব সংগঠনকেও। এই শিবিরে টিএমসিপি-র নতুন সভাপতি ছাত্রনেতা সুদীপ রাহা, চেয়ারম্যান অভিষেক-বিরোধী নেতা বলে পরিচিত কোহিনূর মজুমদার। যুব সংগঠনের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আনিসুর রহমান বিদেশকে। তপশিলি জাতি-উপজাতি শাখার দায়িত্ব দেওয়া হয়েছে খড়গ্রামের প্রাক্তন, অভিজ্ঞ বিধায়ক আশিস মার্জিতকে। 

শুক্রবার তৃণমূল কংগ্রেসের রাশ নিজেদের হাতে পেতে নির্বাচন কমিশনের নথিপত্র জমা দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এরপর তাঁদের বৈঠক ছিল তপসিয়ার এক হোটেলে। রাজ্য সভাপতি বেছে নেওয়া থেকে ২১ জুলাই শহিদ দিবস পালন-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছিল। সেইমতো দীর্ঘক্ষণ বৈঠক সেরে রাত সাড়ে ৮টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খানরা। জানান, দলের নতুন রাজ্য সভাপতি বালুরঘাটের বর্ষীয়ান নেতা, প্রাক্তন মন্ত্রী বিপ্লব মিত্র এবং কার্যকরী সভাপতি হলেন কসবার বিধায়ক জাভেদ খান। এছাড়া জাতীয় কর্মসমিতির নতুন সদস্য করা হয়েছে সদ্য কালীঘাট তৃণমূলের রাজ্য সভাপতির পদ ছেড়ে আসা চন্দ্রিমা ভট্টাচার্যকে। ঋতব্রত শিবিরের মহিলা সংগঠনের সভানেত্রী হয়েছেন সাবিনা ইয়াসমিন, কার্যকরী সভানেত্রী শিউলি সাহা। ঢেলে সাজানো হয়েছে ছাত্র ও যুব সংগঠনকেও। এই শিবিরে টিএমসিপি-র নতুন সভাপতি ছাত্রনেতা সুদীপ রাহা, চেয়ারম্যান অভিষেক-বিরোধী নেতা বলে পরিচিত কোহিনূর মজুমদার। যুব সংগঠনের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আনিসুর রহমান বিদেশকে। তপশিলি জাতি-উপজাতি শাখার দায়িত্ব দেওয়া হয়েছে খড়গ্রামের প্রাক্তন, অভিজ্ঞ বিধায়ক আশিস মার্জিতকে। 

সাংবাদিক বৈঠকে একুশে জুলাই পালন নিয়েও নিজেদের পরিকল্পনার কথা জানালেন ঋতব্রত। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে অনুষ্ঠানে নিষেধাজ্ঞা রয়েছে। তাই বিকল্প স্থান হিসেবে তাঁরা গান্ধীমূর্তির সামনে শহিদ দিবস পালন করতে চেয়ে প্রশাসনের অনুমতি চেয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘‘২১ জুলাই তো আমাদের বরাবরের শহিদ তর্পণ অনুষ্ঠান। তা প্রতি বছরের মতো এবছর আমরা পালন করব। ভিক্টোরিয়া হাউসে  না হোক, আমরা বিকল্প জায়গার নাম বলে প্রশাসনের অনুমতি চেয়েছি। এখনও লিখিত কোনও অনুমতি আমাদের হাতে আসেনি। তা শিগগিরই পেয়ে যাব বলে আশা করছি।" তবে এদিন সকলের নজর ছিল 'আসল' তৃণমূলের রাজ্য সভাপতির দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নিয়ে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement