shono
Advertisement

রোগীর মসুর ডালে বিছে, কাঠগড়ায় শহরের নার্সিংহোম

অভিযোগ, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের খাবার রান্না হয়। The post রোগীর মসুর ডালে বিছে, কাঠগড়ায় শহরের নার্সিংহোম appeared first on Sangbad Pratidin.
Posted: 09:12 AM Nov 25, 2017Updated: 05:03 PM Sep 22, 2019

স্টাফ রিপোর্টার: এবার রোগীর পথ্যে মিলল তেঁতুলবিছে। ঘটনাস্থল কাঁকুড়গাছির ডিভাইন নার্সিংহোম। এদিন নার্সিংহোমের মধ্যাহ্নভোজে পরিবেশিত মসুর ডালে তেঁতুলবিছে ভেসে থাকতে দেখেন সুনয়না বাগচী নামে এক রোগী। তারপরই চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। রোগীর বাড়ির পক্ষ থেকে বেলেঘাটা থানায় অভিযোগ করা হয়েছে। নার্সিংহোম কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

Advertisement

[মুকুল সর্বভারতীয় নেতা, দিলীপের নয়া ‘উপলব্ধি’তে কী ইঙ্গিত?]

তবে এবারই প্রথম নয়। সুনয়নাদেবীর অভিযোগ, এর আগেও তিনি খাবারে পোকামাকড় পেয়েছেন। মৌখিকভাবে তা জানিয়েওছিলেন হাসপাতাল কর্মীদের। কিন্তু কেউ গুরুত্ব দেননি। এদিন তেঁতুলবিছে দেখে আর চুপ করে থাকতে পারেননি। রোগীদের অভিযোগ, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের খাবার রান্না হয়। তাই এই অবস্থা। বিষয়টি নিয়ে অন্য রোগীরাও কর্তৃপক্ষের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন।

[রাজ্যে শীঘ্রই ফিরছে পাশ-ফেল প্রথা, বিধানসভায় ইঙ্গিত শিক্ষামন্ত্রীর]

গত ৩ নভেম্বর গলব্লাডারে স্টোনের সমস্যা নিয়ে ডিভাইন নার্সিংহোমে ভর্তি হন পার্ক সার্কাস সিআইটি রোডের বাসিন্দা সুনয়নাদেবী। কিন্তু সুগার না কমায় অপারেশন করা যাচ্ছিল না। চারদিন আগে সুনয়নাদেবীর অপারেশন হয়। এদিন দুপুরে সুনয়নাদেবীকে ভাত, ডাল, ঢেঁড়শ ভাজা ও কোপ্তার তরকারি দেওয়া হয়। গন্ডগোল বাধে ডাল নিয়ে। হাসপাতালের এইচআর ম্যানেজার বন্দনা সোনির অবশ্য অভিযোগ, বিলে ছাড় পাওয়ার জন্য সুনয়নাদেবী এই সব ‘নাটক’ করছেন। অভিযোগ উড়িয়ে দিয়ে সুনয়াদেবী জানিয়েছেন, তাঁর মা বন্দনা বাগচী এই হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি ১ লক্ষ ৮৫ হাজার টাকা বিল দিয়েছেন। ‘ব্ল্যাকমেলিং’ করার অভিযোগ শুধু মিথ্যেই নয়, মানহানিকর। নিজেদের দোষ ঢাকার ঘৃণ্য চেষ্টা করছে অভিযুক্তরা।

[শহরে ধৃত আরও এক জঙ্গি, সন্ত্রাসের জাল গোটাচ্ছে STF]

The post রোগীর মসুর ডালে বিছে, কাঠগড়ায় শহরের নার্সিংহোম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার