shono
Advertisement
Shyambazar

আশ্বিনের শারদ প্রাতে...! এবার শ্যামবাজার মেট্রো স্টেশন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে করার প্রস্তাব

মঙ্গলবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিনে তাঁর বাড়িটি 'হেরিটেজ' হিসেবে সংরক্ষণের কথা বললেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
Published By: Sucheta SenguptaPosted: 01:10 PM Aug 04, 2026Updated: 03:13 PM Aug 04, 2026

বাংলা সংস্কৃতি রক্ষায় বড় উদ্যোগ রাজ্যের বিজেপি সরকারের। প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিনে গুরুত্বপূর্ণ প্রস্তাব দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর নামে মেট্রো স্টেশনের নামকরণের আর্জি জানিয়েছেন তিনি। মঙ্গলবার বীরেন্দ্রকৃষ্ণর জন্মদিনে তাঁর শ্যামবাজারের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানান অগ্নিমিত্রা। দেখা করেন পরিবারের লোকজনের সঙ্গে। সেখানে 'বিরুপাক্ষ' সম্পর্কে সংক্ষিপ্ত ভাষণ দিতে গিয়ে অগ্নিমিত্রার প্রস্তাব, বাড়িটি 'হেরিটেজ' ঘোষণা করা হবে এবং বাড়ির নিকটবর্তী শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম বদলে হোক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে। তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে।

Advertisement

প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিনে গুরুত্বপূর্ণ প্রস্তাব দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর নামে মেট্রো স্টেশনের নামকরণের আর্জি জানিয়েছেন তিনি। মঙ্গলবার বীরেন্দ্রকৃষ্ণর জন্মদিনে তাঁর শ্যামবাজারের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানান অগ্নিমিত্রা। দেখা করেন পরিবারের লোকজনের সঙ্গে। সেখানে 'বিরুপাক্ষ' সম্পর্কে সংক্ষিপ্ত ভাষণ দিতে গিয়ে অগ্নিমিত্রার প্রস্তাব, বাড়িটি 'হেরিটেজ' ঘোষণা করা হবে এবং বাড়ির নিকটবর্তী শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম বদলে হোক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে।

শ্যামবাজার লাগোয়া ৩০ বি, রামধন মিত্র লেনে বাড়ি আকাশবাণীর বিখ্যাত ঘোষক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বহু পুরনো বাড়ি। সেখানে এখন গুটিকয়েক মানুষের বাস। সময়ের সঙ্গে সঙ্গে বিশাল বাড়িটি ক্ষয়িষ্ণু। মঙ্গলবার, ৪ আগস্ট তাঁর জন্মদিন। এর আগে সেভাবে এই দিনটি সরকারের তরফে পালন করা হয়নি। কিন্তু মাস দুই হল রাজ্যে সরকার বদলেছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বাংলার শিল্প-সংস্কৃতি চর্চায় বাড়তি উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে এদিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মহালয়ার ভোরে যাঁর 'চণ্ডীপাঠ' না শুনলে যেন পুজোর আবহই শুরু হয় না, সেই কণ্ঠশিল্পীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। দেখা করেন বীরেন্দ্রকৃষ্ণের পুত্রবধূ সুস্মিতা ভদ্রের সঙ্গে।

৪ আগস্ট, মঙ্গলবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িতে পুত্রবধূর সঙ্গে সাক্ষাৎ মন্ত্রী অগ্নিমিত্রা পাল

মহানগরীর মেট্রো স্টেশনের নামের সঙ্গে বিখ্যাত মনীষীদের জুড়ে দেওয়া নতুন কিছু নয়। মহানায়ক উত্তম কুমার থেকে কবি নজরুল, নেতাজি থেকে কবি সুকান্ত - সকলের নামেই মেট্রো স্টেশন রয়েছে। সবকটি যে নতুন স্টেশন, তা নয়। কোথাও কোথাও পুরনো স্টেশনের নাম বদলেও খ্যাতনামাদের শ্রদ্ধা জানানো হয়েছে বিগত সরকারের আমলে। এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে 'চণ্ডীপাঠে'র প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের। অগ্নিমিত্রার প্রস্তাব রাজ্য সরকার দ্রুত বাস্তবায়িত করবে বলে আশাবাদী সকলে। এছাড়া মনীষীদের পুরনো বাসভবন সংরক্ষণ ও 'হেরিটেজ' তৈরির উদ্যোগ নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। এর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হুগলির বাড়িটিও এভাবে সংরক্ষণের কথা বললেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement