সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরের বুকে ফের গতির দৌরাত্ম্য। ঘাতক হন্ডা সিটির ধাক্কায় মৃত ২, আহত অন্তত ৫জন। একাধিক গাড়ি, অটো ও পথচারীকে ধাক্কা দিতে দিতে এগোয় গাড়িটি। বেশ কয়েকজন দুর্ঘটনাগ্রস্তর অবস্থা আশঙ্কাজনক।
[রাজধানী এক্সপ্রেসের খাবার খেয়ে অসুস্থ যাত্রীরা, বিক্ষোভ আসানসোলে]
মঙ্গলবার সকালেই মারাত্মক এই দুর্ঘটনার সাক্ষী থাকল শহর। ভিআইপি রোড ধরে উল্টোডাঙার দিকে যাচ্ছিল ঘাতক হন্ডা সিটিটি। প্রথমে একটি ভ্যান রিক্সাতে ধা্ক্কা মারে সেটি। এরপর একটু এগিয়ে এক বাইকে ধাক্কা দেয়। ছিটকে পড়েন বাইকের পিছনে বসা আরোহী। কিন্তু সেখানেই থেমে থাকেনি গাড়িটি। আরও এগিয়ে এক ব্রিজের কাছাকাছি পৌঁছে সাধারণ এক পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তারপরও থামার কোনও লক্ষণ নেই। এরপর সল্টলেক ১ নং গেটের মুখে একটি অটোর পিছনে এরপর ধাক্কা দেয় গাড়িটি। পিছনে বসা এক মহিলা যাত্রী ছিটকে রাস্তায় পড়ে যান। আরও একটু এগিয়ে একটি বাসের গায়ে ধাক্কা দিয়ে শেষমেশ থামে গাড়িটি।
আহতদের ইতিমধ্যে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই গাড়ির ড্রাইভার ও আরোহী গুরুতর জখম বলে খবর। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে.
[বিকানের ধর্ষণ কাণ্ডে নয়া মোড়, অভিযোগের তির নির্যাতিতার বাবার দিকেই]
The post শহরে বেপোরোয়া গাড়ির ধাক্কায় মৃত ২, আহত ৫ appeared first on Sangbad Pratidin.
