shono
Advertisement
Calcutta HC

জেলায় পড়ে মেশিন, পুরভোটের জন্য দরকার ইভিএম, হাই কোর্টে গেল রাজ্য নির্বাচন কমিশন

মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
Published By: Subhankar PatraPosted: 01:07 PM Aug 19, 2026Updated: 03:04 PM Aug 19, 2026

ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরনিগমের নির্বাচন! হাওড়াতেও পুরনির্বাচন হওয়ার কথা। তারপরই রাজ্যের বাকি পুরনিগম ও পুরসভাগুলোর নির্বাচন হবে। এই আবহে পর্যাপ্ত ইভিএম নেই রাজ্য ইলেকশন কমিশনের কাছে! বিভিন্ন জেলায় রয়েছে ইভিএম। সেগুলি রাজ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হোক। এই আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta HC) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর দ্বারস্থ হল রাজ্য নির্বাচন কমিশন। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Advertisement

যে কোনও নির্বাচনের পর বিভিন্ন জেলায় জেলাশাসকদের হাতে থাকে ইভিএম। সব ইভিএম মেশিনে ভোটও হয় না। অতিরিক্ত হিসাবে থাকে সেগুলি। অনেক ক্ষেত্রে ভোটের ফলাফল নিয়ে মামলা দায়ের হলে সেই ইভিএমগুলি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়। অনেকক্ষেত্রে আইনি বিষয় থাকে। এ দিকে পুরনিগম ভোট দুয়ারে। সেই কথা মাথায় রেখে জেলাশাসকদের অধীনে থাকা ইভিএমগুলি ফেরত চেয়ে হাই কোর্টের নির্দেশ চাইছে কমিশন।

উল্লেখ্য, রাজ্যে নতুন সরকার গঠনের পরই পুরনিগম ও পুরসভাগুলিতে ভোট করানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়া-সহ একাধিক পুরসভায় দীর্ঘদিন প্রশাসক বসিয়ে কাজ চলছিল। তা চলতে পারে না বলে ভোটের কথা বলেছেন। এরমাঝেই আবার কলকাতা পুরনিগমের অচলাবস্থা তৈরি হয়। মেয়রের পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই কলকাতা পুরনিগমের আসন পুনর্বিন্যাসের কাজ চলছে। সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যেই কলকাতায় ভোট হবে। তাই আগে ভাগে প্রস্ততি সেরে রাখতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement