shono
Advertisement
CM Suvendu thret mail

শুভেন্দুর উপর ফিদায়েঁ হামলার ছক! আল কায়দার নামে হুমকি মেলে ধৃত ১

তদন্ত নেমেই শুক্রবার রাতেগার্ডেনরিচ থেকে হাসনেন আলি নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
Published By: Arpita MondalPosted: 01:03 PM May 16, 2026Updated: 01:28 PM May 16, 2026

মুখ্যমন্ত্রী পদে বসতে না বসতেই খুনের হুমকি! আল কায়দার নাম করে ভবানীপুর থানায় শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। সেই ঘটনার তদন্তে নেমেই গার্ডেনরিচ থেকে এসটিএফের জালে এক যুবক।

Advertisement

শুক্রবার সাংবাদিক বৈঠক করে এসটিএফের যুগ্ম কমিশনার জানান, বুধবার সকাল ১০ টা ১৫ মিনিট নাগাদ ইমেল আসে ভবানীপুর থানায়। হুমকি মেসেজ লিখে ইমেল করা হয়েছে বলে জানান তিনি। জানা গিয়েছে, এক মহিলার নামে আসে ওই হুমকি মেল। চিঠিতে উল্লেখ করা হয়, ওই মহিলা আল কায়দা সংগঠনের সঙ্গে যুক্ত। সেই সূত্রেই বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সুইসাইড বম্ব অ্যাটাক করার পরিকল্পনা করা হচ্ছে বলে লেখা হয় ইমেলে। এরপরই তদন্তে নেমে চিরুনি তল্লাশি চালায় পুলিশ। গার্ডেনরিচ থেকে পাকড়াও করা হয় হাসনেন আলি নামে এক যুবককে। তাঁকে জেরায় করেও ঘটনার নেপথ্যের কারন উদঘাটন করেন এসটিএফের তদন্তকারীরা।

এসটিএফ সূত্রে খবর, জেরায় হুমকি মেলের কথা স্বীকার করেছেন ধৃত ওই যুবক। আল কায়দার নাম করে মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি কেন? জেরায় ধৃত যুবক জানিয়েছেন, এক মহিলার সঙ্গে শত্রুতার জেরেই এই কাণ্ড ঘটিয়েছেন যুবক। তাঁকে ফাঁসাতেই ওই মহিলার ইমেল আইডি ব্যবহার করে মুখ্যমন্ত্রীর নামে হুমকি মেল করেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement