shono
Advertisement
CM Suvendu Adhikari

রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষে 'ম্যান মেড' বলত তৃণমূল, আসন্ন বর্ষার আগে কী বার্তা শুভেন্দুর?

বর্ষা আসলেই ডিভিসি এবং রাজ্যের মধ্যে একটা নজিরবিহীন সংঘাতের পরিস্থিতি তৈরি হতো।
Published By: Kousik SinhaPosted: 04:08 PM May 30, 2026Updated: 04:37 PM May 30, 2026

রাজ্য ভাসলেই একটা সময় 'দামোদর ভ্যালি কর্পোরেশন' অর্থাৎ ডিভিসিকে দুষত তৃণমূল। এমনকী দিনের পর দিন ড্রেজিং না হওয়ার কারণেই এই পরিস্থিতি বলেও কেন্দ্রকে তোপ দাগতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষা আসলেই ডিভিসি এবং রাজ্যের মধ্যে একটা নজিরবিহীন সংঘাতের পরিস্থিতি তৈরি হতো। কিন্তু এবার অতীত ভুলে ডিভিসির সঙ্গে আলোচনা করেই কাজ চালিয়ে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শুধু তাই নয়, আগামী মরশুমের কথা মাথায় রেখে এখন থেকেই পরিকল্পনা তৈরির কথাও বলেন তিনি।

Advertisement

আজ, শনিবার নিউটাউনে 'স্বচ্ছ' অ্যাপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী মনোহর লাল খট্টর। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ''বর্ষা আসলেই যেভাবে পূর্বতন সরকার ডিভিসিকে দায়ী করতো, তা সম্পূর্ণ মিথ্যা ছিল। তা প্রমাণ হয়ে গিয়েছে।'' শুভেন্দু কথায়, ওই পর্ব অতীত হয়ে গিয়েছে। এখন ডিভিসি এবং রাজ্য সরকার একযোগে কাজ করবে। ইতিমধ্যে মিটিংও হয়েছে। বিশেষ করে সামনেই বর্ষার মরশুম আসছে। সেদিকে নজর রেখেই সেচ দপ্তর, ডিভিসি-সহ একাধিক দপ্তর একযোগে কাজ করছে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, ''বর্ষা আসলেই যেভাবে পূর্বতন সরকার ডিভিসিকে দায়ী করতো, তা সম্পূর্ণ মিথ্যা ছিল। তা প্রমাণ হয়ে গিয়েছে।'' শুভেন্দু কথায়, ওই পর্ব অতীত হয়ে গিয়েছে। এখন ডিভিসি এবং রাজ্য সরকার একযোগে কাজ করবে।

বলে রাখা প্রয়োজন, মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন ডিভিসির বিরুদ্ধে একাধিকবার কেন্দ্রেকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ ছিল, রাজ্যের সঙ্গে নাকি কোনও আলোচনা না করেই জল ছাড়ে ডিভিসি। যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়। শুধু তাই নয়, 'ম্যান মেড বন্যা' বলেও বহুবার দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। যদিও বারবারই ডিভিসির তরফে এহেন অভিযোগ খারিজ করে দেওয়া হয়। এমনকী কেন্দ্রের তরফেও কার্যত বহুবার প্রমাণ দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি খারিজ করা হয়। কিন্তু এখন রাজ্যের মসনদে ডবল ইঞ্জিন সরকার। বাংলার মসনদে বদল আসতেই এবার ডিভিসিকে সঙ্গে নিয়েই চলার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement