shono
Advertisement
Sabyasachi Dutta

এবার সব্যসাচীর বিরুদ্ধে তদন্তে ইডি! 'বান্ধবী'র বাড়ি থেকে সোনা উদ্ধারের পর মামলার নথি সংগ্রহ

সব্যসাচীর বিরুদ্ধে হওয়া এফআইআরের নথি সংগ্রহ করেছে ইডি আধিকারিকরা।
Published By: Jaba SenPosted: 06:32 PM Jun 29, 2026Updated: 06:32 PM Jun 29, 2026

তোলাবাজি, প্রতারণা মামলায় আরও চাপে পড়লেন প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তাঁর বিরুদ্ধে হওয়া মামলায় প্রাথমিক অনুসন্ধান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সব্যসাচীর বিরুদ্ধে হওয়া এফআইআরের নথিও সংগ্রহ করেছে ইডি আধিকারিকরা। তবে এখনও তাঁর বিরুদ্ধে কোনও মামলা রুজু বা ইসিআইআর করেনি ইডি। সূত্রের খবর, খুব শীঘ্রই সব্যসাচীর বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করতে চলেছেন ইডি আধিকারিকরা।

Advertisement

রাজ্যে পালাবদলের পর তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সব্যসাচী দত্ত। তাঁর বিরুদ্ধে তদন্তে নেমে বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে পুলিশ। সম্প্রতি তাঁর বান্ধবী হিসেবে পরিচিত তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহা বাড়ি থেকে উদ্ধার হয়েছে কেজি কেজি সোনার গয়না। এই সোনার গয়না সব্যসাচীর বলে মনে করছেন তদন্তকারীরা। সব্যসাচীর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনে অসঙ্গতিও লক্ষ্য করা গিয়েছে। ইতিমধ্যেই তাঁরা ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে পুলিশ। সব মিলিয়ে তাঁর মোট ৩ কোটি ৭০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এছাড়াও বান্ধবী টিনার বাড়ি থেকে উদ্ধার হওয়া ৪ কোটি ৩৯ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার করা হয়েছে।

সব্যসাচী কোটি কোটি টাকা তোলবাজি ও প্রতারণার মামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় চলতি মাসের শুরুতেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলা এবার ইডির স্ক্যানারে। যদিও এখনও পর্যন্ত সব্যসাচীর বিরুদ্ধে কোনও মামলা করেনি ইডি। তাঁর বিরুদ্ধে হওয়া এফআইআরের নথি সংগ্রহ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডি সূত্রে খবর, সব্যসাচীর বিরুদ্ধে হওয়া মামলায় বিস্তারিত অনুসন্ধান শুরু হয়েছে। এই ঘটনায় আর কে কে জড়িত তা দেখা হচ্ছে। এরপর সব্যসাচীর বিরুদ্ধে মামলা করতে পারে ইডি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement