shono
Advertisement

কলকাতায় লুকিয়ে আরও তিন জঙ্গি, ধৃতদের জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য

তিনজন বাংলাদেশি জঙ্গির সন্ধানে জোর তল্লাশি এসটিএফের। The post কলকাতায় লুকিয়ে আরও তিন জঙ্গি, ধৃতদের জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য appeared first on Sangbad Pratidin.
Posted: 11:46 AM Nov 25, 2017Updated: 04:58 PM Sep 22, 2019

সংবাদ প্রতিদিন ব্যুরো: ধরা পড়েছে চারজন। কিন্তু, এ শহরেই লুকিয়ে আছে আরও তিন জঙ্গি। এসটিএফ সূত্রে খবর, সিসিটিভি দেখে নয়ন গাজি, স্বপন ও মহম্মদ আফতাব খান নামে তিন জন বাংলাদেশি জঙ্গিকে শনাক্ত করে গিয়েছে। তাদের সন্ধানে জোরদার তল্লাশি চলছে। এদের মধ্যে দু’জন আবার ব্লগার খুনের অভিযুক্ত বলে দাবি গোয়েন্দাদের।

Advertisement

[ শহরে ধৃত আরও এক জঙ্গি, সন্ত্রাসের জাল গোটাচ্ছে STF]

কলকাতায় আল কায়দার বড়সড় জঙ্গি মডিউলের হদিশ পেয়েছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। কলকাতা স্টেশন থেকে গ্রেফতার করা হয় সামশাদ, রিয়াজুল ও মনোতোষ নামে তিন জঙ্গিকে। বৃহস্পতিবা ভোরে শিয়ালদহে ধরা পড়ে মহম্মদ শাহদত হোসেন ওরফে বাবু নামে আরও এক জঙ্গি। ধৃত জঙ্গিদের জেরা করে মিলল চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দাদের দাবি, এদের সঙ্গে কলকাতায় কাজ করত আরও বেশ কয়েকজন জঙ্গি। এখনও পর্যন্ত স্বপন, নয়ন গাজি, মহম্মদ আফতাব খান নামে তিনজনের নাম জানা গিয়েছে। এরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। সিসিটিভি ফুটেজ দেখে জঙ্গিদের শনাক্ত করেছেন গোয়েন্দারা। তাদের সন্ধানে তল্লাশি চলছে। তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন, ধৃত সামশাদ ওরফে তনবীরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল মহম্মদ আফতাবের। হাওড়ার ডবসনে রোডের একটি লজে বেশ কয়েকদিন একসঙ্গে ছিলও তারা। বাংলাদেশের ৮৪ জন ব্লগারকে খুন করা ছক কষেছে আল কায়দার সন্ত্রাসীরা। আর এই কাজ করার জন্যই এ রাজ্যে ঘাঁটি গেড়েছিল তারা। এসটিএফের দাবি, পলাতক জঙ্গিদের মধ্যে দু’জন ব্লগার খুনে অভিযুক্ত।

[অপরাধ জগতের কেউকেটাদের টেক্কা দেবে ‘বহুরূপী’ মনোতোষ]

এদিকে, নিজের স্বামীর কুর্কীতি এখনও যেন বিশ্বাস করতে পারছেন না ধৃত জঙ্গি মনোতোষের প্রথম স্ত্রী লক্ষ্মী। তিনি জানিয়েছেন, বছর দশেক আগে তাঁকে ও ছেলে পার্থকে ছেড়ে চলে যায় মনোতোষ। এরপর থেকে স্ত্রী ও ছেলের সঙ্গে কোনও যোগাযোগ রাখেনি সে। নুন আনতে পান্তা ফুরানো সংসারে বহুকষ্টে ছেলে পার্থকে একাই মানুষ করেছেন লক্ষ্মীদেবী। এদিন স্বামী কথা বলতে গিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি। লক্ষ্মীদেবীর সাফ কথা,  ‘ শাঁখা-সিঁদুর পরা অনেকদিন ছেড়ে দিয়েছি। আমি চাই না, আমার ছেলে তার বাবার পরিচয়ে বাঁচুক।’

[নেটওয়ার্ক তৈরিতে জঙ্গিদের টার্গেট ছিল মেধাবী ছাত্ররা]

The post কলকাতায় লুকিয়ে আরও তিন জঙ্গি, ধৃতদের জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার