shono
Advertisement
Abhishek Banerjee

বিদেশযাত্রার অনুমতি মামলায় দ্রুত শুনানি নয়, হাই কোর্টে ফের ধাক্কা অভিষেকের

কলকাতা হাই কোর্টে আরও একবার ধাক্কা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন।
Published By: Sayani SenPosted: 02:27 PM Jun 29, 2026Updated: 02:27 PM Jun 29, 2026

কলকাতা হাই কোর্টে আরও একবার ধাক্কা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন। মামলার জরুরি শুনানির আর্জি জানান তিনি। তবে হাই কোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, অভিষেকের এই আর্জিকে কোনওভাবেই অগ্রাধিকার দেওয়া সম্ভব নয়।

Advertisement

২০১৬ সালে মুর্শিদাবাদ থেকে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অভিষেকের কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। চোখে গুরুতর চোট পান তিনি। সেই চিকিৎসা চলছে বিদেশে। সিঙ্গাপুর, আমেরিকায় চিকিৎসা হয়। আপাতত তাঁর চোখ কিছুটা ভালো। তবে নিয়মিত চিকিৎসা করাতে হয়।

সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বিষয়টি উল্লেখ করেন। দ্রুত শুনানির আবেদন জানিয়ে আদালতে দৃষ্টি আকর্ষণ করেন। তবে বিচারপতি সাফ জানিয়ে দেন দ্রুত শুনানি সম্ভব নয়। নির্দিষ্ট নিয়ম মেনে এগোবে প্রক্রিয়া। এর আগে গত মঙ্গলবারও আদালতে একই আর্জি জানান অভিষেকের আইনজীবী। সেবারও মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ হয়ে যায়।

২০১৬ সালে মুর্শিদাবাদ থেকে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অভিষেকের কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। চোখে গুরুতর চোট পান তিনি। সেই চিকিৎসা চলছে বিদেশে। সিঙ্গাপুর, আমেরিকায় চিকিৎসা হয়। আপাতত তাঁর চোখ কিছুটা ভালো। তবে নিয়মিত চিকিৎসা করাতে হয়। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে আমেরিকার বাল্টিমোরের হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। সেসময়ও তিনি প্রায় ২৫ দিন ছিলেন আমেরিকায়। তারপর থেকে বিদেশে বারবার চিকিৎসা করাতে যেতে হয় তাঁকে। সে কারণেই দ্রুত অনুমতির আর্জি জানান। সেই আর্জি খারিজ হয়ে গেল হাই কোর্টে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement