shono
Advertisement
Vishwakarma Puja

এবার বামেদের উদ্যোগ হলদিয়ায় বিশ্বকর্মা পুজো! হাই কোর্ট থেকে অনুমতি আদায় সিটুর

হলদিয়ায় আইওসি-র পুজোয় পুলিশি বাধার অভিযোগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বাম শ্রমিক সংগঠন।
Published By: Sucheta SenguptaPosted: 04:30 PM Sep 15, 2026Updated: 04:30 PM Sep 15, 2026

'দুর্গাপুজো' এড়িয়ে পুজোর স্টলে 'শারদোৎসব' লেখা নিয়ে সম্প্রতি বিস্তর সমালোচনার মুখে পড়তে হয়েছে সিপিএমকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মণ্ডপের সামনে স্টল দিলে দুর্গাপুজোই লিখতে হবে ব্যানারে। কনিষ্ঠতম বিজেপি বিধায়ক বিরাজ বিশ্বাস আবার হুঁশিয়ারির সুরে বলেছিলেন, দুর্গাপুজো না লেখা থাকলে সিপিএমের ওই স্টল তিনি ভেঙে দেবেন। এসবের মাঝেই বিশ্বকর্মা পুজো করতে চেয়ে ধাক্কা খেল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। পরে অবশ্য কলকাতা হাই কোর্টের অনুমতি পেয়ে পুজোর আয়োজন করা হচ্ছে। তবে এই বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন সিপিএমের তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সিটুর তরফে মামলাকারীদের হয়ে সওয়াল করা সিপিএমের তরুণ আইনজীবী তথা নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিচারপতি হলদিয়ার আইসি-কে ২৪ ঘণ্টার মধ্যে বিশ্বকর্মা পুজোর অনুমতি দিতে হবে। এনিয়ে সায়নের আরও অভিযোগ, ‘‘এটা তো রাজ্য সরকারের দ্বিচারিতা। একদিকে শুভেন্দু অধিকারী বামেদের আহ্বান জানাচ্ছেন বিশ্বকর্মা পুজোয় নবান্নে গিয়ে তাঁর সঙ্গে অঞ্জলি দেওয়ার আর অন্যদিকে বাম শ্রমিক সংগঠন বিশ্বকর্মা পুজো করতে চাইলে তাতে বাধা দিচ্ছেন শুভেন্দু অধিকারীরই পুলিশ!''

জানা যাচ্ছে, আগামী শুক্রবার, ১৮ সেপ্টেম্বর হলদিয়ার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের রিফাইনারির গেটে বিশ্বকর্মা পুজো করার জন্য কর্তৃপক্ষ ও পুলিশের অনুমতি চেয়েছিল। আইওসি কর্তৃপক্ষ অনুমতি দিলেও পুলিশ তাতে বাধা দেয় বলে অভিযোগ। কিছুতেই সিটুর সংগঠনকে বিশ্বকর্মা পুজোর অনুমতি দেওয়া হচ্ছিল না। তাই তারা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলাটি উঠলে হলদিয়া পুলিশকে যথেষ্ট ভর্ৎসনার মুখে পড়তে হয়। কর্তৃপক্ষ অনুমতি দেওয়ার পর কেন তাতে পুলিশ বাধা দিচ্ছে, সেই প্রশ্ন তোলেন বিচারপতি।

সিটুর তরফে মামলাকারীদের হয়ে সওয়াল করা সিপিএমের তরুণ আইনজীবী তথা নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিচারপতি হলদিয়ার আইসি-কে ২৪ ঘণ্টার মধ্যে বিশ্বকর্মা পুজোর অনুমতি দিতে হবে। এনিয়ে সায়নের আরও অভিযোগ, ‘‘এটা তো রাজ্য সরকারের দ্বিচারিতা। একদিকে শুভেন্দু অধিকারী বামেদের আহ্বান জানাচ্ছেন বিশ্বকর্মা পুজোয় নবান্নে গিয়ে তাঁর সঙ্গে অঞ্জলি দেওয়ার আর অন্যদিকে বাম শ্রমিক সংগঠন বিশ্বকর্মা পুজো করতে চাইলে তাতে বাধা দিচ্ছেন শুভেন্দু অধিকারীরই পুলিশ! কারণ শুধুমাত্র সেই পুজোর উদ্যোক্তা বামেরা বলে। এ দ্বিচারিতা ছাড়া আর কী?''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement