একাধিক পুরুষের অ্যাকাউন্টে ঢুকছিল পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালু করতে গিয়ে এমনই চমকপ্রদ তথ্য পায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রশাসনের কর্তাব্যক্তিরা। ইতিমধ্যে গ্রেপ্তারও হয়েছেন বেশ কয়েকজন। এবার সেসব 'পুরুষ' লক্ষ্মীদের খোঁজে আরও কড়া নবান্ন। সিট গঠন করে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠকে সেকথা জানান তিনি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বলেন, "এখনও পর্যন্ত মোট ২২টি ভুয়ো অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। যেখান থেকে পুরুষদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে। ১টি অ্যাকাউন্ট রাকিবুলের, আরও ১৫টি মুস্তাফিজুর রহমান ও তার স্ত্রী তুহিনার, বাকি ৬টি অ্যাকাউন্ট তারিকুল রহমানের। আমরা কাউকে ছাড়ব না। সিট গঠন করতে বলেছি।"
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এদিন বলেন, "এখনও পর্যন্ত মোট ২২টি ভুয়ো অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। যেখান থেকে পুরুষদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে। ১টি অ্যাকাউন্ট রাকিবুলের, আরও ১৫টি মুস্তাফিজুর রহমান ও তার স্ত্রী তুহিনার, বাকি ৬টি অ্যাকাউন্ট তারিকুল রহমানের।" অন্নপূর্ণা যোজনার ১২ পাতার দীর্ঘ ফর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে শুভেন্দু আরও বলেন, "যারা ১২ পাতা, ১৬ পাতা, ১৮ পাতা করছেন - জনগণের দ্বারা প্রত্যাখ্যাত নেতা ও তাদের দলকে বলব সংখ্যাটা কত হবে আমরা জানি না। অনুপ্রবেশকারী, হাজার হাজার তৃণমূল নেতা - যারা মহিলা নন - তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করছেন। আমরা কাউকে ছাড়ব না। সিট গঠন করতে বলেছি। আমরা হিসাব করে দেখেছি। রাকিবুল, মুস্তাফিজুরদের বিরুদ্ধে ব্য়বস্থা হবে। লুটেরাদের পার্টি কীভাবে লুট করেছে এটা তার প্রমাণ। তৃণমূল স্তর থেকে খতিয়ে দেখা হবে।"
অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, "অন্নপূর্ণা যোজনা নিয়ে মিথ্যা প্রচার চলছে। ফর্মপূরণ করতে এগিয়ে এসেছেন অনেকে। জনগণ সহযোগিতা করেছেন। সোমবার থেকে অনলাইনে চালু হয়ে গিয়েছে। আশা করছি বুধবার আরও অনেকের ফর্ম ফিলআপের কাজ হয়ে যাবে।" ওইদিনই পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠক হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
