shono
Advertisement
CM Suvendu Adhikari

কেমন চলছে চিকিৎসা? মীরা ভট্টাচার্যর খবর নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু

সূত্রের খবর, মীরাদেবীর চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর সবিস্তারে জানতে তিনি বেশ কিছুক্ষণ চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন।
Published By: Sucheta SenguptaPosted: 08:10 PM Aug 22, 2026Updated: 09:17 PM Aug 22, 2026

সৌজন্যের নজির! প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী অসুস্থ হয়ে ভর্তি হাসপাতালে। নিজের ব্যস্ততার মাঝেই তাঁকে দেখতে শনিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার নামী বেসরকারি হাসপাতালে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মীরা ভট্টাচার্যর চিকিৎসা কেমন চলছে? তিনি কেমন আছেন? সব খবরাখবর নিলেন চিকিৎসকদের সঙ্গে কথা বলে। সূত্রের খবর, মীরাদেবীর চিকিৎসা সংক্রান্ত যে কোনও সাহায্য দরকার হলে তাঁকে যেন জানানো হয়, চিকিৎসকদের সেকথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর আগমনে কিছুটা ভরসা পেয়েছেন মীরাদেবীর ঘনিষ্ঠরা। তাঁরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

Advertisement

সন্ধ্যা ৭টা ৩৫ নাগাদ হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রায় আটটা পর্যন্ত সেখানে ছিলেন। সূত্রের খবর, মীরাদেবীর সমস্যা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, চিকিৎসা ক্ষেত্রে যে কোনও সাহায্য দরকার হলে সরকার তা করতে একেবারে প্রস্তুত। তাই যেন নির্দ্বিধায় তাঁকে সমস্যার কথা জানানো হয়। হাসপাতাল সূত্রে খবর, আপাতত মীরাদেবীর অবস্থা স্থিতিশীল।

গত ২ সপ্তাহ ধরে পেটে ব্যথায় ভুগছিলেন মীরা ভট্টাচার্য। শুক্রবার অসহ্য যন্ত্রণা শুরু হলে রাতেই ৭৬ বছর বয়সি বুদ্ধদেব পত্নীকে ভর্তি করানো হয় আলিপুরের নামী বেসরকারি হাসপাতালে। শনিবার জানানো হয়েছে, তাঁর চিকিৎসার জন্য জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সরোজ মণ্ডল, গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডাঃ শাশ্বত চট্টোপাধ্যায় ও এন্ডোক্রিনোলজিস্ট ডাঃ সেমন্তী চক্রবর্তী।শনিবার সকালে তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষাও হয়েছে। 

মীরাদেবীর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে মুখ্যমন্ত্রী, শনিবার, ২২ আগস্ট। নিজস্ব ছবি

এদিন সন্ধ্যা নাগাদ শোনা গিয়েছিল, মীরাদেবীকে হাসপাতালে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্ধ্যা ৭টা ৩৫ নাগাদ তিনি হাসপাতালে পৌঁছন। প্রায় আটটা পর্যন্ত সেখানে ছিলেন। সূত্রের খবর, মীরাদেবীর সমস্যা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, চিকিৎসা ক্ষেত্রে যে কোনও সাহায্য দরকার হলে সরকার তা করতে একেবারে প্রস্তুত। তাই যেন নির্দ্বিধায় তাঁকে সমস্যার কথা জানানো হয়। হাসপাতাল সূত্রে খবর, আপাতত মীরাদেবীর অবস্থা স্থিতিশীল। তবে পর্যবেক্ষণের জন্য তাঁকে কিছুদিন হাসপাতালে রাখতে হতে পারে। রাজ্যে বিজেপি সরকার আসার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এনিয়ে তাঁর প্রশংসা শোনা গিয়েছিল মীরাদেবীর মুখে। এবার তাঁকে হাসপাতালে দেখতে যাওয়ায় খুশি মীরা ভট্টাচার্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement