shono
Advertisement
Biman Bose

বুকে পেসমেকার, ধূমপানে না চিকিৎসকদের! অসুস্থ বিমান সিগারেট ছাড়বেন? চিন্তিত কমরেডরা

সিপিএমের অন্দরের আলোচনা এখন একটাই, হাসপাতাল থেকে ফেরার পর ধূমপান ছড়ানো যাবে তো বিমানকে।
Published By: Subhankar PatraPosted: 09:36 PM Aug 22, 2026Updated: 09:44 PM Aug 22, 2026

পরিমিত আহার। নিয়ন্ত্রনাধীন ধূমপান। এটাই বিমান বসুর রোজনামচা। কিন্তু পেসমেকার বসানোর পর চিকিৎসকদের কড়া নিদান, ছাড়তে হবে ধূমপান। তা নিয়ে চিন্তায় নেতারা। কারণ, বিমানের ধূমপানের বিষয় সর্বজনবিদিত।

Advertisement

দুধ সাদা ধুতি-পাঞ্জাবী। পক্ককেশী অশতিপর বৃদ্ধের সিংহভাগ সময় হাতের দু’আঙুলের মাঝে গোঁজা থাকে জ্বলন্ত সিগারেট অথবা বিড়ি। আর ঘনঘন চিনি ছাড়া লিকার চা। শত অনুরোধেও ধূমপানে বিরতি টানেননি। এবার পেসমেকার বসিয়েই চিকিৎসকদের কড়া নিদান, ধূমপানকে চিরতরে বিদায় জানাতে হবে। কিন্তু শুনবেন ফ্রন্ট চেয়ারম্যান? চিন্তায় আলিমুদ্দিন। তবে এখন তাঁর শারিরীক অবস্থা স্থীতিশীল। জানিয়েছেন দিল্লি এইমসের চিকিৎসকরা। এখন সিপিএমের অন্দরের আলোচনা এখন একটাই, হাসপাতাল থেকে ফেরার পর ধূমপান ছড়ানো যাবে তো বিমানকে।

কোনও সাংগঠনিক বৈঠক হোক বা আলিমুদ্দিনের দোতলায় টিভির সামনে দাঁড়িয়ে ক্রিকেট দেখা-বিমানের হাতে থাকে সাদা অথবা খাকি দণ্ড। পেসমেকার বসার পর সেই অভ্যেস থেকে তাঁকে কতটা দূরে সরানো যাবে, সেটাই সিপিএমের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন।

গত ১ জুলাই বিমান ৮৭ বছরে পা দিয়েছেন। গত কয়েক দশক ধরে তাঁর খাদ্যাভাস একরকম। তিনি কেবল রাতে পেট ভরে খেতেন। দুপুরে একটু ফল, সন্ধ্যায় সামান্য মুড়ি খেতেন। আর গ্লাসের পর গ্লাস লিকার চা চলত। বার কয়েক কফিও খেতেন বিমান। পেসমেকার বসার পর সেই অভ্যেসও বদলাতে হবে তাঁকে। পার্টি সূত্রে খবর, হাসপাতাল থেকে ছাড়লেও কয়েক দিন দিল্লিতেই রাখা হবে বিমানকে। তারপর চেকআপ করিয়ে নিয়ে আসা হবে কলকাতায়। তবে যেহেতু তাঁর বয়স নব্বইয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে, ফলে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকছেই।

উল্লেখ্য, দলের একটি কাজে শুক্রবার কলকাতা থেকে বিমানে দিল্লি রওনা দিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা বর্ষীয়ান সিপিএম নেতা। বিমানে থাকা অবস্থায় তিনি সামান্য অসুস্থ বোধ করেন। দিল্লি বিমানবন্দরে তাঁর বিমান অবতরণের পর সোজা যান সোজা পার্টি অফিসে। একে গোপালন ভবনে গিয়ে চিকিৎসককে দেখান। চিকিৎসক পরীক্ষা করে জানান, তাঁর শরীরে অক্সিজেনের অভাব ঘটেছে। অবিলম্বে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

এরপরই পার্টি অফিসের দলীয় সদস্যরা বিমান বসুকে নিয়ে যান দিল্লির এইমসে। সেখানেও পরীক্ষা করে চিকিৎসকরা জানান, অক্সিজেন দিতে হবে। তৎক্ষণাৎ অশীতিপর সিপিএম নেতাকে ভর্তি করিয়ে অক্সিজেন সিলিন্ডার চালানো হয়। তারপর পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মহম্মদ সেলিম জানিয়েছেন, বিমান বসুর একটি ছোট্ট অপারেশন হয়েছে। পেসমকার বসানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement