shono
Advertisement
West Bengal Weather Update

আশ্চর্য সমাপতন! ১৪ দিন পর ১৪ ডিগ্রিতে শহরের তাপমাত্রা, শেষ বেলায় দাপট শীতের

আগামী ২৪ ঘণ্টায় একই রকম আবহাওয়া থাকবে শহরে। রাতে ও সকালে শীতের অনুভূতি থাকবে। সকালে হালকা শিশির বা কুয়াশার সম্ভাবনা।
Published By: Subhankar PatraPosted: 10:37 AM Feb 07, 2026Updated: 12:25 PM Feb 07, 2026

আশ্চর্য সমাপতন! ১৪ দিন পরে ১৪ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা (West Bengal Weather Update)। ২৪ জানুয়ারিও ছিল শনিবার আজ, ৭ ফেব্রুয়ারিও শনিবার। বিদায় বেলায় দাপিয়ে ব্যাটিং চালাচ্ছে শীত। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। আগামী ২৪ ঘণ্টা একই রকম থাকবে তাপমাত্রা, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। সকাল নাগাদ হালকা শিশির কিংবা কুয়াশার সম্ভাবনা।  উত্তরবঙ্গের আবহাওয়ার কোনও পরিবর্তন নেই।

Advertisement

চলতি শীতের মরশুমে আরও একবার ১৪ ডিগ্রিতে নামল তাপমাত্রা। বিদায়ের আগে দাপট দেখাচ্ছে শীত। পিছনে অবাধ উত্তুরে হাওয়ার প্রবেশ। তার জেরেই নামছে তাপমাত্রা (West Bengal Weather Update)। রাতে ও সকালে শীতের অনুভূতি থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও তাপমাত্রা কম থাকবে। সঙ্গে রয়েছে কুয়াশার পূর্বাভাস। আজ, কুয়াশার সম্ভাবনা বেশি পশ্চিম বর্ধমান ও বীরভূমের কিছু অংশে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। আগামী ৭ দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা বাড়বে। 

অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী তিন-চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। চার-পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই। রবিবার পর্যন্ত দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা থাকবে ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে। মালদহ-সহ নিচের দিকের জেলায় তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement