shono
Advertisement
Weather Update

'আঁধার করে আসে'... বিকেলেই নামল রাত, কলকাতাজুড়ে প্রবল বৃষ্টিপাত

ভ্যাপসা গরম থেকে মুক্তি আমজনতার!
Published By: Subhankar PatraPosted: 05:18 PM Jun 10, 2026Updated: 05:52 PM Jun 10, 2026

ভরদুপুরে অন্ধকার! আকাশ কালো করে বৃষ্টি মহানগরে। স্বস্তির বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। শুধু বৃষ্টি নয় সঙ্গে বয়ছে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস ছিল, ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বয়তে পারে। শুধু কলকাতা নয়, জেলাতেও বৃষ্টি হয়েছে। তাতেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রা কমেছে অনেকটা। ভ্যাপসা গরম থেকে মুক্তি আমজনতার!

Advertisement

এ দিন বিকেলে কলকাতার আকাশ কালো করে আসে মেঘ। প্রথমে ঝোড়ো হাওয়া। তারপর শুরু হয় বৃষ্টি। মাঝে মধ্যে বজ্রপাতও হয়েছে। বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমেছে। কলকাতা-সহ নদিয়া ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও বৃষ্টি হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস। শুধু তাই নয়, কিছু জেলায় কালবৈশাখীর সর্তকতাও থাকছে। অন্যান্য জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় হওয়ার কথা জানানো হয়েছে। 

চলতি বছরে বর্ষা গতি ধীর! তবে উত্তরবঙ্গে ঢুকেছে মৌসুমি বায়ু। পাহাড়ে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে গরম আবহাওয়া ছিল। মঙ্গলবার সুখবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। সিকিম-সহ উত্তরবঙ্গের কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারের সমস্ত এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকেছে। জলপাইগুড়ি জেলার বেশিরভাগ অংশে মৌসুমী বায়ু এবং দার্জিলিং জেলার কিছু অংশে ঢুকে পড়েছে বর্ষা। সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement