মঙ্গলবার সকালের ঝড়বৃষ্টি এক ধাক্কায় কমিয়ে দিয়েছে তাপমাত্রা। উষ্ণ আবহাওয়ার অনুভব বসন্তের শুরুতেই দেখা গিয়েছিল। এই বৃষ্টিতে কি তাহলে থমকে গেল গরম? আগামী কয়েক দিন কি চলে যাওয়া ঠান্ডার আমেজ ফের পাওয়া যাবে? সেই প্রশ্ন উঠেছে। আলিপুর আবহাওয়া দপ্তর কতটা আশার কথা শুনিয়েছে?
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক ধাক্কায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদের পতন হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় স্বাভাবিকের থেকে প্রায় চার ডিগ্রি নিচে নেমেছে। এদিন মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের নিচে রয়েছে। সেই তাপমাত্রা রয়েছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি নতুন করে শীতের আমেজ ফিরে এল? সেই প্রশ্নও উঠেছে।
প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।
