shono
Advertisement

Breaking News

নারীশক্তির বন্দনায় পুজোয় নবদুর্গার রূপ নাগরিক কল্যাণ সমিতিতে

নারীশক্তি জাগরণের দায়িত্বে এক নারীই। The post নারীশক্তির বন্দনায় পুজোয় নবদুর্গার রূপ নাগরিক কল্যাণ সমিতিতে appeared first on Sangbad Pratidin.
Posted: 03:17 PM Sep 14, 2017Updated: 05:56 PM Sep 28, 2019

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ পড়ুন ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির পুজো প্রস্তুতি৷

Advertisement

সুলয়া সিংহ: দুর্গা পুজো মানেই দেবীপক্ষে নারীশক্তির বন্দনা৷ বর্তমান সমাজে নারীদের নিরাপত্তা, সম্মান এবং মর্যাদা নিয়ে মাঝেমধ্যেই প্রশ্ন উঠছে৷ সমাজ সভ্য হলেও আজও পুরুষদের লালসার শিকার হতে হয় মহিলাদের৷ আজও তাদের মানসিকতা, চোখের চাহনির মাপে নারী স্বাধীনতার মাপকাঠি তৈরি হয়৷ এই সমাজে দেবীর আরাধনার সঙ্গে প্রতিষ্ঠা পাক নারীর গুরুত্বও৷ কেবল খাতায়-কলমে নয়৷ সমাজের সেই ‘হীনমন্য’ দুষ্টের দমন হয়ে প্রকৃষ্টরূপেই নারীশক্তি জাগ্রত হোক৷ এমন ভাবনা নিয়েই এবার থিমের লড়াইয়ে নেমেছেন এক নারী৷ শিল্পী সুমি মজুমদার৷ ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতিতে তাঁর ভাবনায় ফুটে উঠবে দেবী দুর্গার ন’টি রূপ৷ থিমের নাম শুভ ৯৷

এ মণ্ডপে মায়ের কাছে প্রার্থনা, মানুষের মনের ভিতরের যা কিছু অশুভ, তা দূর করে শুভ শক্তির আগমন ঘটুক৷ তবেই বদলাবে সমাজ৷ তাই দেবী দুর্গার ন’টি রূপ যেমন থাকবে, তেমনই মণ্ডপে ধরা দেবে নারীর বিভিন্ন রূপ৷ কখনও তিনি মা হয়ে সন্তানকে আগলে রাখেন, তো কখনও স্ত্রী হিসেবে সংসার সামলান দশভুজার মতোই৷ ওয়েলিংটনের ফ্যান মার্কেট অঞ্চলের এই পুজোয় পাখাকে কাজে লাগানো হচ্ছে বিভিন্নভাবে৷ ফ্যানের ব্লেডে দেবী আরাধনার মন্ত্র ফুটে উঠবে৷ আবার অন্যদিকে, চোখে পড়বে ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের থেকে মায়ের শক্তি প্রাপ্তির ছবি৷ প্রদীপ জ্বালিয়ে শুভ শক্তির আহ্বান করা হচ্ছে এখানে৷ আর তাই প্রতিমা শিল্পী নবকুমার পালের প্রতিমাতেও ফুটে উঠবে মায়ের শান্ত রূপ৷ দুর্গার মুকুটের ভিতর দিয়ে প্রবেশ করে শুভ ৯-এর অংশীদার হতে পারবেন দর্শনার্থীরা৷ নারীশক্তিকে আলোকিত করার গুরুভার অমিত মুখোপাধ্যায়ের৷ আর মণ্ডপ জুড়ে দেবীর মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে পুজোর আমেজ তৈরি করবেন সংগীতশিল্পী গৌতম ব্রহ্ম৷

[পুজোয় ‘সেলফি’র ফাঁদ কেটে বেরনোর ডাক এসবি পার্ক সর্বজনীনে]

দুর্গোৎসবকে যতই বাঙালির পুজো বলা হোক, নাগরিক কল্যাণ সমিতিতে পা রাখলে সে সংজ্ঞা পালটে যেতে বাধ্য৷ এই পুজোয় হিন্দিভাষীর আধিক্য৷ তাঁরাই যত্ন সহকারে গত সাত-আট বছর ধরে থিমের লড়াই চালিয়ে যাচ্ছেন৷ যদিও হালে সেভাবে পানি মেলেনি৷ তবে উত্তর-দক্ষিণের জনজোয়ারের সঙ্গে পাল্লা দিয়ে মধ্য কলকাতার এই পুজোয় দর্শনার্থীদের সমাগমই বা কম পাওনা কি? এর আগে গৌরাঙ্গ কুইল্যা, অদিতি চক্রবর্তীর মতো প্রথিতযশা শিল্পীও নাগরিক কল্যাণ সমিতিকে সাজিয়ে তুলেছিলেন৷ এবার এক নারীকে সাজাচ্ছেন আরেক নারী৷ তাই উদ্যোক্তাদের আশা, নারীশক্তির জয় হবেই৷ সঙ্গে পুরস্কারের শিকেও ছিঁড়বে৷ এ বছর sangbadpratidin.in -এ ওয়েলিংটনের এই পুজোর যাবতীয় হালহকিকত জানতে পারবেন। ছবি, ভিডিওর জন্য চোখ রাখতেই হবে এখানে।

[শিষ্যের গুরুদক্ষিণায় শহরের পুজোয় ফের সনাতনী ছোঁয়া]

The post নারীশক্তির বন্দনায় পুজোয় নবদুর্গার রূপ নাগরিক কল্যাণ সমিতিতে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার