shono
Advertisement
Doctor Narayan Banerjee

সিপিএম ১ শতাংশ ভোট পেলেও সেটা বেশি! পুরনো শিবিরকে কটাক্ষ চিকিৎসক নারায়ণের

একসময় তিনি পরিচিত ছিলেন বামমনস্ক হিসাবে। বামেদের হয়ে অতীতে ভোটপ্রচারেও দেখা গিয়েছে তাঁকে।
Published By: Subhajit MandalPosted: 09:50 AM Apr 27, 2026Updated: 09:50 AM Apr 27, 2026

একসময় তিনি পরিচিত ছিলেন বামমনস্ক হিসাবে। বামেদের হয়ে অতীতে ভোটপ্রচারেও দেখা গিয়েছে তাঁকে। সেই চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে এখন পুরোদস্তুর বিজেপি সমর্থক। তাঁকে দেখা গিয়েছে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায়। সোশাল মিডিয়ায় লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন গেরুয়া শিবিরের হয়ে। এবার নিজের পুরনো শিবিরকে রীতিমতো কড়া ভাষায় আক্রমণ করলেন স্বনামধন্য চিকিৎসক।

Advertisement

সোশাল মিডিয়া পোস্টে নারায়ণ লিখলেন, "এবার সিপিএম ১ শতাংশ ভোট পেলেও বেশি পেয়েছে বলে মনে করব।" আসলে নারায়ণ বাবু এই নির্বাচনের শুরু থেকেই সব বাম সমর্থকের কাছে বিজেপিকে ভোট দেওয়ার আর্জি জানিয়ে আসছেন। তাঁর সাফ বক্তব্য, রাজ্যে পরিবর্তন প্রয়োজন। আর সেটা আসতে পারে একমাত্র বিজেপির হাত দিয়ে। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে লাগাতার বিজেপির পক্ষে পোস্ট করছেন। কেন বামকে ভোট না দিয়ে বামমনস্কদের 'রাম'কে বেছে নেওয়া উচিত, সেসব বোঝানোর চেষ্টা করে চলেছেন।

বরাবরই বামপন্থী মনোভাবাপন্ন চিকিৎসক হিসাবেই পরিচিত নারায়ণবাবু। আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের সময় থেকে তাঁর একাধিক কার্যকলাপে শোরগোল পড়ে যায়। জুনিয়র চিকিৎসকদের একাধিক মিছিল, রাত দখল কর্মসূচিতে রীতিমতো সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে তাঁকে। শুধু তাই নয়, জুনিয়র চিকিৎসকের পাশে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে সুর চড়াতেও দেখা গিয়েছিল নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে। তখনও তিনি পুরোদস্তুর বামপন্থী হিসাবেই পরিচিত ছিলেন। কিন্তু পরবর্তীকালে সুরবদল করেন।

যদিও বিখ্যাত চিকিৎসকের এই সুরবদল মেনে নিতে পারছেন না তাঁর 'বামপন্থী' অনুগামীরা। নারায়ণের যে কোনও সোশাল মিডিয়া পোস্টেই তাঁকে চড়া সুরে তোপ দাগছেন বামপন্থীরা। এই পোস্টেই সেসবের ব্যতিক্রম হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement