shono
Advertisement
West Bengal Assembly Election

ঈশ্বরই ভরসা! গণনার আগে মন্দিরে হত্যে দেবেন বিজেপির সব প্রার্থী, স্ট্রংরুম পাহারায় নামছে মহিলা ব্রিগেড

স্ট্রংরুমের সুরক্ষা নিয়ে শাসক-বিরোধী শিবিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর।
Published By: Kousik SinhaPosted: 07:56 PM May 02, 2026Updated: 08:32 PM May 02, 2026

আগামী ৪ জুন, সোমবার বঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। প্রত্যাবর্তন নাকি পরিবর্তন! গোটা বাংলার নজর সেদিকে। যদিও তার আগে স্ট্রংরুম নিয়ে বিশেষ সতর্ক বঙ্গ বিজেপি নেতৃত্ব। আর তাই স্ট্রংরুমগুলির সুরক্ষায় দলের মহিলা ব্রিগেডকে ময়দানে নামানো হচ্ছে। আগামিকাল রবিবার প্রত্যেকটি স্ট্রংরুমের বাইরে মহিলা কর্মীদের ধরনায় বসার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দলের প্রত্যেক প্রার্থীকে মন্দিরে যেতে হবে বলেও নির্দেশ। প্রত্যেক বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা তাঁদের সংশ্লিষ্ট কেন্দ্রে থাকা কোনও মন্দিরে যাবেন। যা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন, গণদেবতায় আস্থা হারাচ্ছেন? তাই প্রার্থীদের 'টেম্পল রানে'র নির্দেশ! 

Advertisement

গত ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচন মিটেছে। মোটের উপর শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। ইভিএম বন্দি শাসক-বিরোধী দু'দলের প্রার্থীদের ভাগ্য। কিন্তু তার আগেই স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে শাসকদল তৃণমূল। যা নিয়ে গত বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়ায় কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল স্কুল ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমে। কারচুপির শঙ্কায় স্ট্রংরুমের বাইরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। শাখাওয়াত মেমোরিয়ালে টানা ৪ ঘণ্টা পাহারায় ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে ধরনায় বসে পড়েন কুণাল ঘোষ, শশী পাঁজারা। স্ট্রংরুমে কারচুপির হতে পারে, এই আশঙ্কায় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গণনার দিন নির্দেশ দেওয়া না পর্যন্ত যাতে দলীয় এজেন্টরা গণনাকেন্দ্র ছাড়তে পারবেন না। এমনকী আজ শনিবারও কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠকে এই বিষয়ে স্পষ্ট বার্তা দেন তৃণমূল সুপ্রিমো।

পালটা ভোট গণনার দিন অশান্তির আশঙ্কা প্রকাশ করেছে বিজেপি। শুধু তাই নয়, কারচুপির শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না শীর্ষ নেতৃত্ব। এরমধ্যেই এবার ইভিএমের সুরক্ষার দায়িত্বে দলের মহিলাকর্মীদের নামাচ্ছে বিজেপি। ইতিমধ্যেই দলের তরফে সমস্ত কর্মী-সমর্থকদের এই নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে, রবিবার থেকে সব স্ট্রংরুমের বাইরে অবস্থানে বসবেন মহিলা কর্মীরা। গণনা শুরু হওয়ার আগে পর্যন্ত অর্থাৎ সোমবার কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীরা গণনা কেন্দ্রে পৌঁছানোর আগে পর্যন্ত স্ট্রংরুমের বাইরের সুরক্ষায় থাকবেন মহিলারা। রাজনৈতিকমহলের মতে, স্ট্রংরুম নিয়ে চলা চাপানউতোরের মধ্যেই বঙ্গ বিজেপির এহেন সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement