shono
Advertisement
West Bengal Assembly Election

সুপ্রিম নির্দেশে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সিইও, সোমেই ঠিক হবে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি!

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বঙ্গে আসছে কেন্দ্রীয় বাহিনী। পয়লা মার্চ থেকেই রাজ্যে মোতায়েন করা হবে আধাসেনা। দুই দফায় মোট ৪৮০ কোম্পানি আধাসেনা মোতায়েনের কথা জানানো হয়েছে
Published By: Kousik SinhaPosted: 06:16 PM Feb 21, 2026Updated: 07:27 PM Feb 21, 2026

সমস্ত রকম ডেটা দিয়ে সাহায্য করা হবে। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন সিইও মনোজ আগরওয়াল। বাংলায় চলা এসআইআর নিয়ে রয়েছে একাধিক অভিযোগ। এই আবহে কলকাতা হাই কোর্টকে ‘জুডিশিয়াল অফিসার’ নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরেই আজ শনিবার প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসেন নির্বাচন আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। অন্যদিকে বিধানসভা ভোটের দিনক্ষণ নিয়ে চর্চার মধ্যেই সোমবার উচ্চ পর্যায়ের বৈঠক ডাকল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। 

Advertisement

বাংলায় চলা এসআইআরের কাজে তথ্যগত একাধিক অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এই আবহে শুক্রবার সুপ্রিম কোর্ট বেনজির নির্দেশ দেয়। আদালত স্পষ্ট জানায়, এসআইআরের কাজে তথ্যগত অসঙ্গতির যে সমস্ত ঘটনা ঘটেছে, সেগুলির নিষ্পত্তি করার ক্ষেত্রে ‘জুডিশিয়াল অফিসার’ নিয়োগ করতে হবে। এমনকী মুখ্যসচিব এবং সিইওকে নিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতিকে বৈঠকে বসতে হবে বলেও নির্দেশে জানায় সুপ্রিম কোর্ট। এরপরেই এদিন এই বৈঠক হয়।

অন্যদিকে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বঙ্গে আসছে কেন্দ্রীয় বাহিনী। পয়লা মার্চ থেকেই রাজ্যে মোতায়েন করা হবে আধাসেনা। দুই দফায় মোট ৪৮০ কোম্পানি আধাসেনা মোতায়েনের কথা জানানো হয়েছে। পয়লা মার্চ ২৪০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে রাজ্যে। তারপর ১০ মার্চ বাকি আধাসেনা আসবে। কিন্তু কোথায় এই বাহিনী মোতায়েন হবে এবং গতিবিধি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। আগামী সোমবার বিকেলে চারটের সময় কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বিশেষ এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বঙ্গে আসছে কেন্দ্রীয় বাহিনী। পয়লা মার্চ থেকেই রাজ্যে মোতায়েন করা হবে আধাসেনা। দুই দফায় মোট ৪৮০ কোম্পানি আধাসেনা মোতায়েনের কথা জানানো হয়েছে। পয়লা মার্চ ২৪০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে রাজ্যে। তারপর ১০ মার্চ বাকি আধাসেনা আসবে।

বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজকুমার আগারওয়াল-সহ সিইও দপ্তরের সমস্ত শীর্ষ আধিকারিকরা। এছাড়াও স্পেশাল অবজার্ভার এন কে মিশ্র, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের সিপি, এডিজি আইন-শৃঙ্খলা, স্টেট পুলিশ নোডাল অফিসার এবং সিআইএসএফের নোডাল আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement