shono
Advertisement
West Bengal Assembly Election

'উনি মহিলাদের ভয় পান, আমিই দিদিকে হারাব', বিস্ফোরক মুখ্যমন্ত্রীর একদা ছায়াসঙ্গী সোনালী গুহ

সিঙ্গুর-নন্দীগ্রাম থেকে শুরু করে যে কোনও আন্দোলন, যেখানে মমতা সেখানেই থাকতেন সোনালী।
Published By: Tiyasha SarkarPosted: 12:15 PM Mar 12, 2026Updated: 01:51 PM Mar 12, 2026

বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। স্বাভাবিকভাবেই প্রার্থী তালিকা তৈরির কাজে ব্যস্ত সবদল। এই পরিস্থিতিতে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়াসঙ্গী সোনালী গুহ। চ্যালেঞ্চ ছুঁড়ে বললেন, "বিজেপি যদি টিকিট দেয়, আমিই ভবানীপুর থেকে দিদিকে হারাব। উনি বরাবর মহিলাদের ভয় পান।"

Advertisement

সোনালী গুহর নাম উঠলে আজও যে কারও মনে পড়ে যায় তৎকালীন বিরোধীনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ। চারুচন্দ্র কলেজের ছাত্রী সোনালীর রাজনৈতিক জীবন পুরোটাই মমতা-ময়। সিঙ্গুর-নন্দীগ্রাম থেকে শুরু করে যে কোনও আন্দোলন, যেখানে মমতা সেখানেই থাকতেন সোনালী। এক কথায় মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গী ছিলেন তিনি। কিন্তু সময়ের নিয়মে সেই সম্পর্কেও ছেদ পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়েছে সোনালী গুহ। কয়েকবছর আগে বিজেপিতে যোগ দেন তিনি। এরপর তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন সোনালী। দাবি করেছিলেন, তাঁকে নিয়ে বারবার খেলা হয়েছে।

ছাব্বিশের নির্বাচনের আগে ফের বিস্ফোরক সোনালী গুহ। সম্প্রতি একটি পোর্টালে সাক্ষাৎকার দেন তিনি। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেন সোনালী। এখানেই থেমে থাকেননি। ছাব্বিশের নির্বাচনে বিজেপি তাঁকে প্রার্থী করলে মুখ্যমন্ত্রীকে হারাবেন বলেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। সোনালী বলেন, "মমতা ভীষণ ক্ষমতালোভী। উনি শুধুমাত্র ভয় পান মহিলাদের। বিজেপি যদি আমাকে ভরসা করে, আমাকে ভবানীপুর থেকে টিকিট দেয়, আমি দিদিকে হারাবই।" এদিকে সোনালীর ব্যক্তিগত আক্রমণ শালীনতার সীমা পেরিয়েছে বলে দাবি করে সোশাল মিডিয়ায় ফুঁসে উঠেছেন অনেকেই। কেউ কেউ সোনালী গুহর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement