shono
Advertisement
Pratik Ur Rahaman

'প্রতীকী বিদ্রোহে' আতান্তরে আলিমুদ্দিন! 'জল মাপছেন' তরুণ তুর্কি সৃজন-দীপ্সিতারাও?

মুখে তেমন কোনও প্রতিক্রিয়া না দিলেও তরুণ তুর্কি প্রতীক উর রহমানের দলত্যাগের জল্পনা অভিজ্ঞ নেতাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ আরও চওড়া করেছে বলেই মত ওয়াকিবহাল মহলের।
Published By: Sayani SenPosted: 07:35 PM Feb 18, 2026Updated: 08:30 PM Feb 18, 2026

বিধানসভা ভোটের আগে 'প্রতীকী বিদ্রোহে' বাম শিবিরে যেন ঘূর্ণিঝড়। লাল দুর্গের অন্দরমহলে টালমাটাল। মুখে তেমন কোনও প্রতিক্রিয়া না দিলেও তরুণ তুর্কি প্রতীক উর রহমানের (Pratik Ur Rahaman) দলত্যাগের জল্পনা অভিজ্ঞ নেতাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ আরও চওড়া করেছে বলেই মত ওয়াকিবহাল মহলের। তবে শুধু পক্ককেশীরাই নন, সৃজন, দীপ্সিতার মতো দুই তরুণ তুর্কিও নাকি প্রতীক উরের পদক্ষেপের দিকে তাকিয়ে। সূত্রের খবর অনুযায়ী, সেইমতো নাকি পরবর্তী সিদ্ধান্ত নিতে পারেন তাঁরাও। তবে কি বিধানসভা ভোটের আগে প্রতীক উর, সৃজন, দীপ্সিতারা নয়া রাজনৈতিক পরিচয় পাবেন, তা নিয়ে এখন চলছে জোর কাটাছেঁড়া।

Advertisement

শোনা যাচ্ছে, প্রতীক উর নাকি তৃণমূলে যোগ দিচ্ছেন। সূত্রের খবর, শাসক শিবিরের এক সাংসদের সঙ্গে ইতিমধ্যে একাধিক বৈঠক সেরেছেন সিপিএমের তরুণ তুর্কি। শুধু তাই নয়, কলকাতার নানা প্রান্তে একাধিক 'আড্ডা'য় নাকি পাশাপাশি দেখা গিয়েছে দু'জনকেই। সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে হয়তো চলতি সপ্তাহেই শিবির বদল করতে পারেন প্রতীক উর।

দিনকয়েক আগে একটি চিঠি ঘিরে যত জল্পনার জন্ম। ওই চিঠির মাধ্যমে প্রতীক উর রহমান নাকি দলের সমস্ত পদ থেকে অব্যাহতি চান। যদিও সেই চিঠির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। প্রতীক উর এই চিঠি নিয়ে নিজে মুখে কিছুই খোলসা করেননি। সেলিম, সুজনের মতো প্রাজ্ঞ নেতারাও মুখে কুলুপ এঁটেছেন। ইতিমধ্যেই শোনা যাচ্ছে, প্রতীক উর নাকি তৃণমূলে যোগ দিচ্ছেন। সূত্রের খবর, শাসক শিবিরের এক সাংসদের সঙ্গে ইতিমধ্যে একাধিক বৈঠক সেরেছেন সিপিএমের তরুণ তুর্কি। শুধু তাই নয়, কলকাতার নানা প্রান্তে একাধিক 'আড্ডা'য় নাকি পাশাপাশি দেখা গিয়েছে দু'জনকেই। সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে হয়তো চলতি সপ্তাহেই শিবির বদল করতে পারেন প্রতীক উর। যদিও এখনও নিশ্চিতভাবে ঘাসফুল শিবির কিংবা প্রতীক উরের তরফে কিছু জানানো হয়নি।

প্রতীক উরের দলবদলের জল্পনা নাকি নাড়িয়ে দিয়েছে সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধরের মতো তরুণ নেতা-নেত্রীদেরও। তাঁরা নাকি জল মাপতে শুরু করেছেন। প্রতীক উরের পদক্ষেপ দেখেই দলবদলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন তাঁরাও।

তবে প্রতীক উরের 'বিদ্রোহে' যে আলিমুদ্দিনের অভ্যন্তরে টালমাটাল শুরু হয়েছে, তার কিছুটা আঁচ পেয়েছেন রাজনৈতিক কারবারিরা। ওয়াকিবহাল মহলের মতে, দলবদল প্রায় নিশ্চিত হওয়ায় প্রতীক উরে মন উঠেছে বামনেতাদের। সে কারণেই প্রায় 'ঘরছাড়া' তরুণ তুর্কিকে নিয়ে আর ভাবতেই আগ্রহী নন বর্ষীয়ানরা। তাই নাকি বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে আলাদা করে আমন্ত্রণ জানানো হচ্ছে না প্রতীক উরকে। কী করবেন প্রতীক উর, সে সম্পর্কে নিশ্চিত হতে তরুণ নেতার কোর্টেই বল ঠেলে দিয়েছে আলিমুদ্দিন। প্রতীক উরের দলবদলের জল্পনা নাকি নাড়িয়ে দিয়েছে সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধরের মতো তরুণ নেতা-নেত্রীদেরও। তাঁরা নাকি জল মাপতে শুরু করেছেন। প্রতীক উরের পদক্ষেপ দেখেই দলবদলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন তাঁরাও। সত্যি যদি প্রতীক উর, সৃজন ও দীপ্সিতারা দলবদল করেন তবে তা অভিজ্ঞদের ভিড়ে ঠাসা আলিমুদ্দিনের জন্য বড় ধাক্কা, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এদিকে প্রশ্ন উঠছে, সিপিএমের তরুণ তুর্কিদের দলবদলে আদতে উপকৃত হবে শাসক শিবির তৃণমূল? ওয়াকিবহাল মহলের একাংশের মতে, দলবদল হলে 'শূন্য' বামেদের আত্মবিশ্বাস ভেঙেচুরে তছনছ হবে ঠিকই। তবে ভোটবাক্সে বিশেষ কোনও সুবিধা হয়তো পাবে না ঘাসফুল শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement