shono
Advertisement
R N Ravi

নারী নিরাপত্তা থেকে জনবিন্যাস বদল, রাজ্যপালের বাজেট ভাষণে 'ভয় আউট, ভরসা ইন'

বৃহস্পতিবার থেকে বিধানসভায় শুরু হল বিজেপি সরকারের প্রথম বাজেট অধিবেশন।
Published By: Tiyasha SarkarPosted: 11:25 AM Jun 18, 2026Updated: 12:58 PM Jun 18, 2026

বাজেট অধিবেশনের সূচনা ভাষণে শুভেন্দু সরকারের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল আর এন রবি। জনবিন্যাস বদল, তোলাবাজি, অত্যাচার, নারী নির্যাতন থেকে শুরু করে বেআইনি উচ্ছেদ- এহেন যাবতীয় ইস্যুতে রাজ্যের পদক্ষেপের কথা তুলে ধরলেন তিনি। রাজ্যপালের ভাষণেও সেই 'ভয় আউট, ভরসা ইনে'র বার্তা। 

Advertisement

বৃহস্পতিবার শুরু হল বিজেপির সরকারের প্রথম বাজেট অধিবেশন (West Bengal Budget Session)। রীতি মেনে রাজ্যপাল আর এন রবির (R N Ravi) বক্তৃতা দিয়েই অধিবেশন শুরু হয়। চলবে ২৫ জুন পর্যন্ত। ২২ তারিখ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আজ অধিবেশনের সূচনা ভাষণে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার কথাই বলেন রাজ্যপাল। বলেন, "অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস। তা রুখতে রাজ্য সরকার রুখতে বদ্ধপরিকর। ইতিমধ্যেই সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়েছে।" নারী নিরাপত্তা ও শিশু নির্যাতনে রাজ্যের জিরো টলারেন্স নীতির কথাও উল্লেখ করেন তিনি। বলেন, "রাজ্যে তোলাবাজি, দুষ্কৃতীরাজের অবসান হয়েছে। মানবপাচার রুখতে কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। বছরের পর বছর দখল করে রাখা জমি উদ্ধার করে শিল্পে ব্যবহারের পরিকল্পনা করেছে রাজ্যে।" পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডারের মতো রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলোরও প্রশংসা করেন রাজ্যপাল। 

জানালেন, রাজ্যে লাগু হবে জাতীয় শিক্ষানীতি। খোলা হবে বন্ধ চা বাগান। সব মিলিয়ে রাজ্যপাল বুঝিয়ে দিলেন, বাংলার মানুষের আর ভয় নেই। ভরসার হাত রয়েছে তাঁদের মাথার উপর। এদিনের বাজেট ভাষণে পূর্বতন তৃণমূল সরকারের কথাও শোনা যায় রাজ্যপালের মুখে। তিনি বলেন, "দুর্নীতিতে জর্জরিত ছিল পূর্বতন সরকার।  মানুষ অভিযোগ করে সুবিচার পাননি। পরিকল্পনামাফিক আটকে রেখেছিল চিংড়িহাটা মেট্রোর কাজ। ফলে রাজ্য পিছিয়ে পড়ছিল। বাংলার মানুষ বঞ্চিত হচ্ছিলেন। নয়া সরকার ক্ষমতায় এসে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ করেছে। ইতিমধ্যেই মেট্রোর কাজ শুরু হয়েছে।"  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement