shono
Advertisement

Breaking News

Bengal Budget 2026

বার্ধক্য ও বিধবা ভাতায় ৫০০ টাকা বৃদ্ধি, কবে থেকে যুবদের ভাতা? বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

'যুবশক্তি ভরসা' প্রকল্পের আওতায় মাসিক ভাতা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে, জানিয়ে দেন অর্থমন্ত্রী।
Published By: Arpita MondalPosted: 01:10 PM Jun 22, 2026Updated: 02:31 PM Jun 22, 2026

প্রতিশ্রুতি মতো সরকারে আসার পরেই রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে তৎপরতা দেখা গিয়েছে। নতুন করে ফর্ম ফিলআপের মাধ্যমে ইতিমধ্যেই অ্যাকাউন্টে মাসিক ৩০০০ টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। চলতি মাসে যাঁরা ফর্ম জমা দিয়েছেন, আগামী মাসে তাঁরাও অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে বার্ধক্য ও বিধবা ভাতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছিলেন, তাহলে কি নতুন সরকারের আমলে বার্ধক্য ও বিধবারা মাসিক ভাতা থেকে বঞ্চিত হবেন? যদিও সরকারি তরফে তেমন কোনও ইঙ্গিত কখনওই দেওয়া হয়নি। তবে বিধবা ভাতা ও বয়স্কদের জন্য ভাতা নিয়ে নতুন কোনও ঘোষণাও শোনা যায়নি শুভেন্দু অধিকারীর মুখে। তার ফলেই নানা মহলে একাধিক ধন্ধ তৈরি হয়েছিল।

Advertisement

অর্থমন্ত্রী জানান, বিধবা ভাতা ও বার্ধক্য ভাতায় মাসিক ৫০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতাও ৫০০ টাকা বাড়ানো হবে বলে ঘোষণা করেন তিনি।

সোমবারের রাজ্য বাজেটে বিধবা মহিলা ও বয়স্কদের জন্য বড় চমক দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিধানসভায় বাজেট পেশের সময়ে অর্থমন্ত্রী জানান, বিধবা ভাতা ও বার্ধক্য ভাতায় মাসিক ৫০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতাও ৫০০ টাকা বাড়ানো হবে বলে ঘোষণা করেন তিনি।

স্নাতক বেকারদের জন্য মাসে ৩০০০ টাকা ও বাকিদের জন্য় মাসিক ২০০০ টাকা ভাতা দেওয়া হবে। যে পরিবারের আয় ১ লক্ষ টাকার কম ও যাঁরা অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁদের জন্যই এটি প্রযোজ্য হবে।

শুধু তাই নয়, 'যুবশক্তি ভরসা' প্রকল্পের আওতায় মাসিক ভাতা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে, তাও জানিয়ে দেন স্বপন। বাজেটে ঘোষণা করা হয়, ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য-শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার জন্য অক্টোবর থেকে 'যুবশক্তি ভরসা' কর্মসূচি চালু হবে। এই প্রকল্পে স্নাতক বেকারদের জন্য মাসে ৩০০০ টাকা ও বাকিদের জন্য় মাসিক ২০০০ টাকা ভাতা দেওয়া হবে। যে পরিবারের আয় ১ লক্ষ টাকার কম ও যাঁরা অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁদের জন্যই এটি প্রযোজ্য হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement