shono
Advertisement

Breaking News

West Bengal Govt

ডবল ইঞ্জিনে বদলাচ্ছে বাংলা! জনতার দরবারে কাজের খতিয়ান দিতে শ্বেতপত্র সরকারের 

শ্বেতপত্র কমিটির চেয়ারম্যানের দায়িত্বে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
Published By: Tiyasha SarkarPosted: 04:41 PM Jul 09, 2026Updated: 04:41 PM Jul 09, 2026

তৃণমূল জমানায় রাজ্যে সে অর্থে বিনিয়োগ হয়নি। কর্মসংস্থানও হয়নি বললেই চলে। সেই সময় বিরোধীরা বারবার দাবি করেছে, ক্রমশ বেড়েছে বেকারত্ব। কিন্তু বর্তমানে বদলেছে বাংলার ছবি। এখন রাজ্যের দায়িত্বে বিজেপি। রাজ্যের ভোল বদলে দিতে প্রথম থেকেই কাজ করছে সরকার। কিন্তু কীভাবে কাজ হচ্ছে, কী কী কাজ হয়েছে, তা স্পষ্টভাবে জানার অধিকার রয়েছে আমজনতার। তাই রাজ্যবাসীর কাছে কাজের খতিয়ান তুলে ধরতে চায় বিজেপি সরকার। বৃহস্পতিবার নবান্নে রাজ‌্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, শ্বেতপত্র প্রকাশ করে রাজ‌্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরা হবে। শ্বেতপত্র কমিটির চেয়ারম্যানের দায়িত্বে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

Advertisement

বিধানসভার বাজেট অধিবেশনের জবাবি ভাষণে আগেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই শ্বেতপত্র প্রকাশের কথা জানিয়েছিলেন। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, শ্বেতপত্র কমিটির চেয়ারম্যান হবেন স্বপন দাশগুপ্ত। কমিটিতে থাকবেন ৫ সদস্য। জানা গিয়েছে, রাজ্যে নতুন বিনিয়োগ আনার লক্ষ্যে একটি কমিটি গঠিত হয়েছে, যার চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন শিল্পমন্ত্রী তাপস রায়। বিগত সরকারের কাছে বারবার দাবি জানানো হলেও তথ‌্য মানুষের সামনে নিয়ে আসা হয়নি।  কিন্তু এই সরকার চায়, আমজনতা জানুক কী করা হচ্ছে। এ প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, "আমরা আগের সরকারকেও বারবার শ্বেতপত্র প্রকাশ করতে বলেছিলাম। বিজিবিএসে কত পরিমাণ বিনিয়োগ হল, কোন কোন সেক্টরে বিনিয়োগ হল, কোন সেক্টরে কত ছেলেমেয়ে চাকরি পেল, আমরা বারবার জানতে চেয়েছি। কিন্তু ওই সরকার তা প্রকাশ্যে আনেনি।"

এরপরই পুরমন্ত্রী আরও বলেন, "আমরা কী করছি, কত বিনিয়োগ এল, আমরা কোথায় কোথায় কোন সেক্টরে বিনিয়োগ আনছি, কত ছেলে চাকরি পাচ্ছে, আমরা জানাতে চাই। তাই শ্বেতপত্র প্রকাশ করা হবে।" জানা যাচ্ছে, এর পাশাপাশি তৃণমূল সরকারের আমলের দুর্নীতির তদন্তও করবে বর্তমান রাজ্য সরকার। কোন দপ্তর কী বেনিয়ম হয়েছে, তাতে কারা কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে। পরবর্তীতে রাজ্যের তরফে প্রকাশ করা হবে শ্বেতপত্র। উল্লেখ্য, এদিন মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও আলোচনা হয়েছে। এদিন মন্ত্রীদের এই বিধি নিয়ে বিস্তারিত ব‌্যাখ‌্যা দেওয়া হয়। চার সপ্তাহের মধ্যেই এর খসড়া তৈরি হবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement