shono
Advertisement
West Bengal joint Entrance examination

রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ, প্রথম কলকাতার শাশ্বত, 'টপ টেনে' কারা?

পরীক্ষার মাত্র ২৫ দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ। এই প্রথমবার বাংলার পাশাপাশি ভিনরাজ্যেও ছিল পরীক্ষাকেন্দ্র। মেধাতালিকায় কলকাতার পাশাপাশি জেলার বেশ কয়েকজনও রয়েছেন। চলতি মাসের শেষেই শুরু হতে পারে কাউন্সেলিং। 
Published By: Sayani SenPosted: 02:04 PM Jun 18, 2026Updated: 03:15 PM Jun 18, 2026

পরীক্ষার মাত্র ২৫ দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ। মেধাতালিকায় একেবারে প্রথমেই রয়েছেন কলকাতার শাশ্বত বন্দ্যোপাধ্যায়। এছাড়া ভিনজেলার বেশ কয়েকজন রয়েছেন মেধাতালিকায়। চলতি মাসের শেষেই শুরু হতে পারে কাউন্সেলিং। 

Advertisement

একনজরে দেখে নিন প্রথম দশে রয়েছেন কারা:

প্রথম - শাশ্বত বন্দ্যোপাধ্যায় (সল্টলেক) নালন্দা অ্যাকাডেমি
দ্বিতীয় - সৌঋদ্ধ মণ্ডল (বিষ্ণুপুর) বিবেকানন্দ মিশন স্কুল, জোকা
তৃতীয় - উমঙ্গ ভুট (রানিগঞ্জ) পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল
চতুর্থ - রাহুল কোনার (নিউটাউন) দিল্লি পাবলিক স্কুল
পঞ্চম - সর্বান ভট্টাচার্য (বীজপুর) গার্ডেন হাই স্কুল
ষষ্ঠ - আরহা ভট্টাচার্য (চন্দ্রকোণা) চন্দ্রকোণা জিরাট হাইস্কুল
সপ্তম - সৃজন শুর (শিবপুর) সাউথ পয়েন্ট হাইস্কুল
অষ্টম - মণীশ সেনাপতি (কোতয়ালি, পশ্চিম মেদিনীপুর) মেদিনীপুর কলেজিয়েট স্কুল
নবম - সব্যসাচী লস্কর (সোনারপুর) বিডিএম ইন্টারন্যাশনাল
দশম - দেবজিৎ পাল (বালিগঞ্জ) সাউথ পয়েন্ট হাইস্কুল

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়া যায় এই পরীক্ষার মাধ্যমে। গত ২৪ মে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছে। রেজিস্ট্রেশন করান ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন পড়ুয়া। পরীক্ষা দেন ৯৪ হাজার ৯০১ জন। তার মধ্যে ছাত্র ৬৭ হাজার ৩৭৮ জন। ছাত্রী ২৭ হাজার ৫২১জন। ২ জন তৃতীয় লিঙ্গের। মেধাতালিকায় ৯২ হাজার ৭৩ জন। মোট ২৬৭টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। তার মধ্যে ২৬৪টি কেন্দ্র বাংলার। ত্রিপুরার ২টি এবং অসমের ১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ডিভাইস-সহ সমস্ত ধরনের ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। সে সমস্ত কড়া নিয়ম মেনে পরীক্ষা হয়েছে এবার। এই প্রথমবার মাল্টিপল ওএমআর শিট ব্যবস্থা চালু করা হয়। প্রভিশনাল অ্যানসার কি-র ব্যবস্থাও ছিল। কেউ কেউ উত্তর চ্যালেঞ্জ করেন। সে সমস্ত ধোঁয়াশার নিষ্পত্তির পর ফলপ্রকাশ হয়। বৃহস্পতিবার বিকেল চারটে থেকে www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইট থেকে ব়্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement